এখনও কাশ্মীরে বন্ধ ইন্টারনেট পরিষেবা, বাড়ছে সমস্যা
৫ অগস্ট থেকে নির্দেশিকা জারি করে কাশ্মীর জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত উপত্যকায় স্বাভাবিক হয়নি ইন্টারনেট পরিষেবা।
৫ অগস্ট েথকে নির্দেশিকা জারি করে কাশ্মীর জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত উপত্যকায় স্বাভাবিক হয়নি ইন্টারনেট পরিষেবা। পোস্ট পেইড ফোন কানেকশন চালু হলেও ইন্টারনেট পরিষেবা চালু করা হয়নি। ফলে সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। কেবল মাত্র কয়েকটি সরকারি দফতর, কিছু ব্যবসাকেন্দ্রে চালু করা হয়েছে ইন্টারনেট।

প্রায় তিন মাস ধরে উপত্যকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় বাড়ছে সংকট। বিশেষ করে সমস্যায় পড়ছে সংবাদ মাধ্যমগুলি। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বারবারই ইন্টারনেট পরিষেবা চালু করার দাবি জানানো হয়েছে। দফতরের কাজ করার জন্য সাংবাদিকরা বিএসএনএল ব্রডব্যান্ড পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন।
কিন্তু নিরাপত্তার স্বার্থে কিছুতেই ইন্টারনেট পরিষেবা চালু করার হচ্ছে না বলে জানানো হয়েছে। প্রথমে ল্যান্ডলাইন পরিষেবা চালু হয়েছে ঠিকই। কিন্তু এখনও পর্যন্ত প্রিেপইট মোবাইল পরিষেবা চালু করা হয়নি। গত বুধবার থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কাশ্মীরে। রাস্তায় রাস্তায় ফের জিহাদি পোস্টারে কার্যত বন্ধের েচহারা নিয়েেছ উপত্যকার অধিকাংশ এলাকা।












Click it and Unblock the Notifications