ইন্টারনেট ফিরলেও বিক্ষোভের গনগনে আঁচে তপ্ত দিল্লি

প্রায় পাঁচ ঘণ্টা দিল্লির কিছু অংশে ইন্চারনেট পরিষেবা বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ফের চালু হল ইন্টারনেট পরিষেবা।

প্রায় পাঁচ ঘণ্টা দিল্লির কিছু অংশে ইন্চারনেট পরিষেবা বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ফের চালু হল ইন্টারনেট পরিষেবা। কিন্তুএখনও নাগরিকত্ব আইনের প্রতিবাদে থমথমে রাজধানী দিল্লি। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি। পরিস্থিতি শান্ত করতেই দিল্লি পুলিসের পক্ষ থেকে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলিকে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছিল।

বন্ধ ইন্টারনেট

বন্ধ ইন্টারনেট

ভুয়ো মেসেজ এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কারণে অশান্তি আরও বাড়ছিল। সেগুলি রুখতেই এই উদ্যোগ নেয় দিল্লি পুলিস। দিল্লির উত্তর ও মধ্য অংশ, মান্ডি হাউস, সেলিমপুর, জাফরাবাদ, মুস্তাফাবাদ, জামিয়া নগর, শাহিন বাগ, বাওয়ানা সহ বেশ কিছু এলাকা বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। প্রথমে সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু টেলিকম সংস্থাগুলি সেটি চালু করে স্বাভাবিক করতে সময় বেশি নেয়।

কটাক্ষ প্রিয়াঙ্কার

কটাক্ষ প্রিয়াঙ্কার

ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি টুইটে মোদী সরকারের পদক্ষেপের কড়া নিন্দা করে বলেছেন অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। ছাত্রদের পেটানো হচ্ছে। একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 পুলিসের দাবি

পুলিসের দাবি

পুলিসের দাবি গত কয়েকদিন ধরে জামিয়া নগরে পুলিসের গুলিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছ। পাটনায় পুলিসের এনকাউন্টারের একটি ভিডিওকে চারিদিকে ছড়িয়ে উত্তেজনা তৈরি করা হচ্ছে বলে দাবি করেছেন দিল্লি পুিলসের মুখপাত্র এমএস রনধাওয়া। সেটা বন্ধ করতেই এই নির্দেশিকা বলে জানিয়েছে পুলিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+