দলের সাংসদকে হারাতে কংগ্রেসকে উঠেপড়ে সাহায্যের অভিযোগ বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে
মধ্যপ্রদেশে বিজেপির মধ্যেরই একাধিক নেতা-কর্মী কংগ্রেসকে সাহায্য করছেন।
মধ্যপ্রদেশে কংগ্রেস ভালো ফল করতে পারে বলে অনেকেই মনে করছেন। বিধানসভা ভোটের ফলাফলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এই অবস্থা লোকসভা ভোট পর্যন্ত বজায় থাকলে অন্য রাজ্যগুলিতেও বিজেপি বড় ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, বিজেপির মধ্যেরই একাধিক নেতা-কর্মী কংগ্রেসকে সাহায্য করছেন। রাগ এতটাই যে দলের হেভিওয়েট নেতাদেরও ছেড়ে কথা বলছেন না তাঁরা। তবে রাজস্থানে বিদ্বেষ থাকলেও মধ্যপ্রদেশের মতো এখানে বিজেপি কর্মীরা কংগ্রেসকে সাহায্য করছেন না।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, নানা জায়গায় এমন ঘটনা ঘটেই থাকে। তবে বিজেপি নেতা-কর্মীরা কংগ্রেসকে সমর্থন করছেন, এটা মধ্যপ্রদেশে গত ২৫ বছরে ঘটেনি।
এই রাজ্য বিজেপির সবচেয়ে বড় ঘাঁটি বলে পরিচিত হয়ে রয়েছে। এরাজ্যে গত ১৫ বছর কংগ্রেস ক্ষমতায় নেই। গত লোকসভা ভোটেও মাত্র ২টি আসন পেয়েছে। তবে এবার দলের শীর্ষ নেতৃত্বকে শিক্ষা দিতে তলায় তলায় একজোট হয়ে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে বিজেপি কর্মীরা।
মধ্যপ্রদেশে হাওয়া বদল দেখে রাজস্থানেও কংগ্রেস উদ্যম দেখিয়ে শুরু করেছিল। তবে সেখানে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বিরুদ্ধে ক্ষোভ থাকলেও বিজেপি কর্মীরা কেউ কংগ্রেসের ছাতার তলায় যাননি। ফলে কংগ্রেস সেখানে একার শক্তিতে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে।












Click it and Unblock the Notifications