রক্ত খুঁজুন অনলাইনে!

প্রাথমিক পর্যায়ে সরকারি ৫৮টি ব্লাডব্যাঙ্ককে অনলাইন সিস্টেমের অন্তর্ভূক্ত করা হবে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্যোগে রাজ্য সরকার আগামী দু মাসের মধ্যেই সাধারণের জন্য এই পরিষেবা চালু করতে চলেছে। স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শথপতী জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে সরকারি ৫৮টি ব্লাডব্যাঙ্ককে অনলাইন সিস্টেমের মাধ্যমে জুড়ে দেওয়া হবে। যার ফলে ঘরে বসেই লোক জানতে পারেন,প্রয়োজনীয় ব্লাডগ্রুপ পাওয়ার জন্য কোন ব্লাডব্যাঙ্কে যেতে হবে। এতে রোগীর পরিবারের হয়রানি কমবে, একই সঙ্গে সময়ও বাঁচানো সম্ভব হবে।
রাজ্য সরকার সূত্রের খবর অনুযাযী, প্রায়ই অভিযোগ ওঠে ব্যাঙ্কে রক্ত মজুত থাকা সত্ত্বেও রোগীকে সেই রক্ত দেওয়া হচ্ছে না। পরে সেই রক্তই চড়া দামে বিক্রি করা হচ্ছে। রক্ত নিয়ে এই ধরণের ব্যবসা আটকাতেই রাজ্য সরকারের এই উদ্যোগ।
স্বাস্থ্য দফতরসূত্রে জানানো হয়েছে, এই পরিষেবা চালু হলে রাজ্যের ৫৮টি ব্লাডব্যাঙ্কের কোথায় কোন ইউনিটের কত রক্ত মজুত রয়েছে, তার সম্পূর্ণ তথ্য সাধারণ মানুষ অনলাইনে দেখতে পাবেন। সমস্ত ব্লাডব্যাঙ্ক ইন্টারনেট মারফত যুক্ত হয়ে গেলে, স্বাস্থ্যবন্ধুতে ফোন করে বা সরকারি ওয়েবসাইট থেকেও ব্লাডব্যাঙ্ক সম্পর্কে তথ্য নিতে পারবেন রোগীর পরিবার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications