লায়ন এয়ারের অভিশপ্ত বিমানের ক্যাপ্টেন ছিলেন দিল্লির এই যুবক, তাঁর করুণ পরিণতিতে শঙ্কিত পরিবার
ইন্দোনেশিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ১৮৯ জন যাত্রীকে নিয়ে রওনা হওয়া লায়ন এয়ারের ওই বিমানের চালক ভাবে সুনেজা এখনও পর্যন্ত নিখোঁজ।
ইন্দোনেশিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ১৮৯ জন যাত্রীকে নিয়ে রওনা হওয়া লায়ন এয়ারের ওই বিমানের চালক ভাবে সুনেজা এখনও পর্যন্ত নিখোঁজ। আর তাঁকে ঘিরে ক্রমই চড়ছে আশঙ্কার পারদ।

সুনেজার লিঙ্কড ইন প্রোফাইল অনুযায়ী, ২০১১ সাল থেকে লায়ন এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত এই ক্যাপ্টেন। এই সংস্থায় যোগ দেওয়ার আগে তিনি যুক্ত ছিলেন এমিরেটস এয়ারলাইন্সের সঙ্গে। সেখানে তিনি ট্রেনি হিসাবে নিযুক্ত ছিলেন। ২০০৯ সালে তিনি পাইটল হিসাবে লাইসেন্স পান।
এদিকে, লায়ন এয়ারের বিমান দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় কমপক্ষে ১৮৯ যাত্রীর অধিকাংশের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। উল্লেখ্য, বিমানটির পাইলট ছিলেন দিল্লির ভাবে সুনেজা। এখনও পর্যন্ত ভাবের কোনও খবর মেলেনি। ইন্দোনেশিয়ার ন্যাশলান সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির তরফে এমনটাই জানানো হয়েছে। বিমানটি উড়ানের ১৩ মিনিটের মাথায় দুর্ঘটনার কবলে পড়ে যায় বলে জানা যায়। জাকার্তা থেকে প্যাঙ্গকাল পিনানংএর উদ্দেশে রওনা হওয়া এই বিমান দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় যাত্রী বা সওয়ারীদের মধ্য়ে কেই বেঁচে রয়েছেন কী না তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত,স্থানীয় সময় ৬.২১ মিনিটে গ্রেটার জাকার্তার তাঞ্জেরাং-এ সুকর্ন হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড়েছিল বলে জানা গিয়েছে। সকাল ৭.৩০-এর বিমানটি পঙ্কাল পিনাং-এ নামার কথা ছিল। ইন্দোনেশিয়ার বাঙ্কা দ্বীপের পঙ্কাল পিনাং হল বৃহত্তম শহর।দুর্ঘটনার পিছনে খারাপ আবহাওয়াই কারণ, তা এখনও পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি।












Click it and Unblock the Notifications