সীমিত উড়ান, লোকসান মোকাবিলায় ছাঁটাই, বিনা বেতনে ছুটির পথে হাঁটছে ইন্ডিগো বিমান সংস্থা
সীমিত উড়ান, লোকসান মোকাবিলায় ছাঁটাই, বিনা বেতনে ছুটির পথে হাঁটছে ইন্ডিগো বিমান সংস্থা
করোনা আলনক ২ পর্ব শুরু হলেও উড়ান পরিষেবায় কোনও বদল হয়নি। সেই সীমিত সংখ্যক উড়ানই চলছে। অভ্যন্তরীণ বিমান পরিষেবাতেও তেমন লাভের মুখ দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক উড়ান তো একেবারেই বন্ধ। লোকসান মোকাবিলায় তাই কর্মী ছাঁটাই শুরু করেছে ইন্ডিগো বিমান সংস্থা।

কর্মী ছাঁটাই
ফের কর্মী ছাঁটাই শুরু করেছে বিমান সংস্থা। করোনা সংক্রমণের পরিস্থিতিতে বিপুল ক্ষতির বোঝা সামাল দিতে কর্মীদের উপরেই কোপ পড়েছে। অভ্যন্তরীণ বিমান পরিষেবা শুরু হলেও সেটা সীমিত হয়ে গিয়েছে। নির্দিষ্ট পরিমান উড়ান যাত্রী সংখ্যাও সীমিত করে দেওয়া হয়েছে। যার জেরে লাভের মুখ দেখছে না সংস্থা। সেকারণেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত।

বেতনে কোপ
শুধু কর্মী ছাঁটাই নয় বেতনও কাটা শুরু হয়েছে। জানা গিয়েছে পাইলটদের বেতন কাটা শুরু হয়ে গিয়েছে। ৪৫ থেকে ৭৫ শতাংশ বেতন কাটা হয়েছে পাইলটদের। শুধু তাই নয় বিনা বেতনে কর্মীদের ছুটি বাড়ানো হয়েছে। মাসে ১০ দিন বিনা বেতনে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্তর্জাতিক উড়ান বন্ধ
আলনক ২ শুরু হলেও আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখা হয়েছে। কেবলমাত্র বন্দে ভারত মিশনে এয়ার ইন্ডিয়ার কিছু বিমান চলছে। অন্যান্য বিমান সংস্থাগুলি তাতে সামিল নয়। তাই তাঁদের অভ্যন্তরীণ বিমান পরিষেবার উপরেই ভরসা রাখতে হচ্ছে। কিন্তু সেটাও সীমিত সংখ্যক হওয়ায় বিপুল লোকসানের বোঝা বইতে হচ্ছে বিমান সংস্থাগুলিকে।

যাত্রী সংখ্যা কম
অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু হলেও আগের মতো যাত্রী নিয়ে উড়ছে না বিমানগুলি। করোনা সংক্রমণের কারনে কেন্দ্রের দেওয়া বিধি মেনেই বিমানে যাত্রীদের সফর করতে দেওয়া হয়েছে। স্যানিটাইজার থেকে পিপিই- মাস্ক সব কিছুরই খরচ বেড়েছে। কিন্তু আয় তেমন হচ্ছে না।












Click it and Unblock the Notifications