AI দুনিয়ায় ভারতীয় চমক! ChatGPT, Google Gemini-কে টক্কর দিচ্ছে Sarvam AI, কী কী করছে? জেনে নিন

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধুমাত্র প্রযুক্তিরই ট্রেন্ড নয়, ভবিষ্যতের চালিকাশক্তিও। এই দৌড়ে ভারতও দ্রুত এগিয়ে যাচ্ছে। বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্টআপ সর্বম এআই (Sarvam AI) দাবি করছে যে, একাধিক ক্ষেত্রে তাদের এআই (AI) মডেল আন্তর্জাতিক সংস্থাগুলোকেও কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে, এমনকি ওপেনএআই (OpenAI)-র চ্যাটজিপিটি (ChatGPT) ও গুগল জেমিনি (Google Gemini)-কেও।

AI ChatGPT Google Gemini- Sarvam AI

সংস্থার সহ-প্রতিষ্ঠাতা প্রত্যুষ কুমার (Pratyush Kumar) সম্প্রতি এক্স (X)-এ জানিয়েছেন যে, ইংরেজি ভাষায় ডিজিটাইজেশন এবং ডকুমেন্ট প্রসেসিংয়ে তাদের মডেল উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে।

কী কী করছে 'সর্বম'?

এটি একটি ভিশন-ল্যাঙ্গুয়েজ মডেল। ছবির ক্যাপশন লেখা থেকে শুরু করে ছবির ভিতরের লেখা চিহ্নিত করা, চার্ট বিশ্লেষণ সহ এরকম নানারকমের কাজ করতে পারে। এখানে নির্ভুলতার হার ৮৪.৩ শতাংশ। সংস্থার দাবি যে, এটি জেমিনি ৩ প্রো এবং ডিপসিক ওসিআর ২-এর মতো মডেলকেও টপকে গিয়েছে। এছাড়াও ওমনিডকবেঞ্চ ভি১.৫ (OmniDocBench v1.5)-এ ৯৩.২৮ শতাংশ স্কোর করেছে এই 'সর্বম এআই' (Sarvam AI)। জটিল ফর্মুলা হোক অথবা কঠিন লেআউটই হোক না কেন, সহজেই বুঝে নিতে পারে। সবচেয়ে বড় বিষয় হল, এতে ২২টি ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে।

সর্বমের আরেকটি টেক্সট-টু-স্পিচ মডেল হল বুলবুল ভি৩। এটি বিভিন্ন ভারতীয় ভাষায় স্বাভাবিক ভাবে শোনা যায় এরকম ভয়েস তৈরি করতে সক্ষম। বর্তমানে এটিতে ১১টি ভাষায় ৩৫ ধরনের কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে। খুব দ্রুত তা বাড়িতে ২২টি ভাষায় করা হবে। সংস্থার দাবি যে, এই মডেলের আউটপুটের গুণমান অনেক ভালো এবং ভুল হওয়ার হার খুবিই কম। এর ফলে প্রোডাকশন লেভেল এটি ব্যবহারের জন্য উপযুক্ত।

ভারতীয় ভাষাভিত্তিক এআই (AI) সমাধানে জোর দিয়েই নিজেদের আলাদা জায়গা তৈরি করে নিতে চাইছে সর্বম এআই (Sarvam AI)। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি দুনিয়ায় 'মেক ইন ইন্ডিয়া' ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+