সরকারের সব দাবিকেই বিশ্বাস করে নিরীহ ভারতীয়রা, দাবি চিদম্বরমের
শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরম জানিয়েছেন যে তিনি ভারতীয় জনগণের মতো নিরীহ মানুষকে কখনও দেখেননি, যারা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সরকার যে দাবি করেছে তাতে বিশ্বাস করে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'আমি ভারতীয় নাগরিকদের মতো এত নিরীহ কাউকে দেখিনি। যদি কিছু সংবাদপত্রে ছাপে তবে তাতেই বিশ্বাস করে। আমরা যে কোনও কিছু বিশ্বাস করতে পারি।’

চিদম্বরম জানান, সরকারের দাবি অনুযায়ী দেশের গ্রামে গ্রামে বিদ্যুৎ চলে এসেছে এবং ভারতের ৯৯ শতাংশ পরিবার শৌচালয় তৈরি করেছে, এটাও দেশবাসী বিশ্বাস করেন। একইভাবে দেশবাসীর বিশ্বাস আয়ুষ্মান ভারত প্রকল্পের ওপরও। প্রাক্তন অর্থমন্ত্রী জানান, তাঁর দিল্লির গাড়ির চালকের বাবাকে এই প্রকল্পের আওতায় একটি অস্ত্রোপচার করাতে হবে বলে তিনি জানিয়েছিলেন, তবে এটি করা সম্ভব হয়নি।
কংগ্রেস নেতা বলেন, 'আমি তাঁকে (গাড়ির চালক) জিজ্ঞাসা করি যদি তাঁর আয়ুষ্মান কার্ড থাকে তাহলে সেটা দেখাক এবং আমি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলি। কিন্তু গানির চালক ও তাঁর বাবা জানান যে তাঁরা এ ধরনের কোনও প্রকল্পের কথা জানেন না। কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে গোটা দেশেই আয়ুষ্মান প্রকল্প চালু রয়েছে।’ তিনি আরও বলেন, 'আমরা বিশ্বাস করি যে কোনও রোগের জন্য অর্থ ব্যয় না করে চিকিৎসা করা হবে (আয়ুষ্মান প্রকল্পের সেরকমই ইঙ্গিত দেওয়া)। আমরা কতটা নিরীহ।’












Click it and Unblock the Notifications