Indian Rail: ছুটে আসছে ট্রেন, রিল বানাতে মগ্ন তিন যুবক! এরপর...

Indian Rail: ফের রিল বানাতে গিয়ে মর্মান্তিক পরিনতি ঘটল তিন কিশোরের। ট্রেনের ধাক্কায় দ্বিঘন্ডিত একেবারে তিন যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার সুতির আহিরন ব্রিজের ওপরে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও জিআরপি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। এই ঘটনার জেরে কিছুটা ব্যহত হয় ওই লাইনে ট্রেন (Indian Rail) চলাচলে। পুলিশ জানিয়েছে মৃত তিন কিশোরের নাম আমাউল সেখ, সামিউল সেখ ও রাফিক সেখ। তিনজনের বাড়ি সুতি থানার অন্তর্গত মহিষাইল এলাকায় বলে জানাযায়।

Indian Rail

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এলাকার তিনজন কিশোর তারা মোবাইলে রিল তৈরি করছিল। আর সেজন্যেই সুতির আহিরন রেল ব্রিজের উপর তাঁরা ওঠে। মোবাইলে ভিডিও বানানোতে এতটাই ওই তিন যুবক মত্ত ছিল যে ট্রেন সামনে এসে গিয়েছে তা তাদের নজরে আসেনি।

তখনই ট্রেন এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। দ্বিঘন্ডিত হয়ে যাওয়া তিনজনের দেহ পড়ে থাকে রেল লাইনের (Indian Rail) উপর। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার জেরে মৃত তিনজনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে এই ঘটনার পরে ফের একবার রিল বানানো নিয়ে সতর্ক রেলওয়ে (Indian Rail)। স্থানীয় ভাবে প্রচার চালানোর কথাও ভাবা হচ্ছে। যদিও এই বিষয়ে একাধিকবার রেলের তরফে প্রচার চালানো হয়েছে। কিন্তু তাতে যে কিছুই হয়নি তা এই ঘটনাই প্রমাণ বলছেন বিশ্লেষকরা।

বলে রাখা প্রয়োজন, ট্রেন কিংবা রেল স্টেশন চত্বরে সেলফি তোলা কিংবা ভিডিও তৈরি করা অপরাধ। এই বিষয়ে জরিমানা কিংবা ছয় মাসের জেল পর্যন্ত হতে পারে। ইতিমধ্যে একাধিক মেট্রো কতৃপক্ষ রিল বানানোর ক্ষেত্রে একেবারে কড়া মনোভাব নিয়েছেন। জারি করা হয়েছে নিষেধাজ্ঞাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+