সীমান্তে উঁকি দিলে ফল ভাল হবে না! তাক করে আছে রণতরী, সাবমেরিন, বেজিংকে কড়া বার্তা নৌসেনার
সীমান্তে উঁকি দিলে ফল ভাল হবে না! তাক করে আছে রণতরী, সাবমেরিন, বেজিংকে কড়া বার্তা নৌসেনার
জলসীমান্ত দুর্বল নয় ভারতের। রণতরী আর সাবমেরিন সাজিয়ে বসে আছে নৌসেনা। লাদাখে সেনা না সরালে কড়া পদক্ষেপ করতে পিছ পা হবে না। বেজিংয়ের চোখে চোখ রেখে জবাব দিল ভারতীয় নৌসেনা। কাজেই লাদাখে সেনা সরানো নিেয় কোনওরকম অজুহাত যেন না দেখায় চিন।

দুর্বল নয় ভারত
সীমান্তে একেবারেই দুর্বল নয় ভারত। চিনের চোখে চোখ রেখে ফের জবাব দিল দিল্লি। লাদাখে চুক্তির একচুল খেলাফ করলেই ভারক জবাব দিতে প্রস্তুত। ভারত মহাসাগরে রণতরী আর সাবমেরিন সাজিয়ে বসে আছে ভারতীয় নৌসেনা। এক নির্দেশে লক্ষ্যভেদ করবে তারা।

লাদাখে সেনা সরাচ্ছে চিন
লাদাখ নিয়ে দীর্ঘ আলোচনার পর সেনা সরাতে সম্মত হয়েছে চিন। চুক্তি মেনে দুই দেশই বিতর্কিত এলাকা থেকে সেনা সরাতে শুরু করেছে। যদিও ভারতীয় সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে এখনও বেশ কিছু জায়গায় সেনা সরানোর কাজ বাকি রেখেছে বেজিং।

অভিযোগ অস্বীকার চিনের
সেনা সরানো নিয়ে ভারতের অভিযোগ অস্বীকার করেছে বেজিং। উল্টে তাঁরা দাবি করেছে চুক্তি মতো লাদাখ সীমান্তের একাধিক জায়গায় সেনা সরিয়ে নিয়েছে চিন। খুব কম জায়গাতেই এখনও সেনা রয়েছে। সেটাো খুব সীমিত সংখ্যক বলে দাবি বেজিংয়ের।

জলসীমান্ত সাজছে রণতরীতে
ভারত মহাসাগরে চিনের নৌসেনার দাপাদাপি বরদাস্ত করা হবে না। এক ইঞ্চি জায়গা ছাড়বে না ভারত। জলসীমান্তে রণতরী ও সাবমেরিন সাজিয়ে বসে আছে ভারতীয় নৌসেনা। লাদাখে একফোঁটো বেচাল দেখলেই প্রত্যাঘাত শুরু হবে












Click it and Unblock the Notifications