মাস্টারস্ট্রোক অজিত ডোভালের! কাবুল থেকে দূতাবাসকর্মীদের কীভাবে উদ্ধার করল ভারত
কাবুলের আকাশপথ কমার্সিয়াল বিমান চলাচলরে জন্য আপাতত বন্ধ। গতকালই আফগানিস্তান ছেড়ে আসার জন্য সেদেশের হামিদ কারজাই বিমানবন্দরে প্রবল ভিড় দেখা যায়। সেখানে দেশ ছাড়ার জন্য রীতিমতো উত্তেজনা দেখা যায়। এই অবস্থায় বিমানবন্দরে গুলি চালনার ঘটনার পর কাবুল বিমানবন্দরে পরিষেবা বন্ধ হয়। মৃত্যু হয় ৫ জনের। এমতাবস্থায় বায়ুসেনার সি-১৭ বিমান গিয়ে কাবুল থেকে ১২০ জন ভারতীয়কে নিয়ে গুজরাতের জামনগরে পৌঁছয়। এই বিমানে ভারতীয় কূটনীতিবিদ সহ একাধিক ব্যক্তিত্ব দেশে পৌঁছলেন।

ভারত ফিরিয়ে আনল দূতাবাস কর্মীদের
গতকালই এনডিটিভির একটি রিপোর্টে উঠে আসে যে আফগানিস্তানে ভারতের দূতাবাসে ২০০ জন ভারতীয় আটকে রয়েছেন। এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়াতে শুরু করে। এদিকে, তালিবানের শাসনে থাকা আফগানিস্তানে আপাতত ত্রাহি ত্রাহি রব। সেই জায়গা থেকে বায়ুসেনার এই বিশেষ বিমানে ফিরিয়ে আনা হয়েছে, ভারতীয় দূতাবাসের ১২০ জন কর্মীকে। শুধু কাই নয়, ৪ জন মিডিয়া কর্মী ও আইটিবিপি জওয়ানদেরও আফগানিস্তান থেকে ফিরিয়ে আনা হয়েছে।

১১ টায় এসে পৌঁছল বিমান
আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন সহ একাধিক কূটনীতিবিদ এদিন বেলা ১১ টা নাগাদ ভারতে এসে পৌঁছেছেন। এর আগে এদিন সকালেই বিদেশমন্ত্রকের সচিব অরিন্দরম বাগচি জানিয়েছেন যে, কাবুলে বসবাসকারী দেশের রাষ্ট্রদূত ও তাঁর সঙ্গে থাকা দূতাবাস কর্মীদের ফিরিয়ে আনা হবে। তারপরই বায়ুসেনার বিশেষ বিমান কাবুলের উদ্দেশে রওনা হয়ে যায়। তালিবানের দাপটে রক্তস্নান করা আফগানিস্তান থেকে উদ্ধার করে আনা হয় ভারতীয়দের।

ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া ও অজিত ডোভাল
এদিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আফগানিস্তান থেকে ভারতীয়দের সুষ্ঠভাবে ফিরিয়ে আনার বিষয়ে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সঙ্গে ফোনে কথা বলেন। ভারতীয়রা যাতে সহজে আফগানিস্তান থেকে ভারতে ফিরতে পারেন সেবিষয়ে রাষ্ট্রসংঘের আসরের ফাঁকে মার্কিন বিদেশ সচিবের সঙ্গে আগেই কথা বলে রাখেন ভারতের বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর। সেই প্রেক্ষাপটে এদিন সুষ্ঠভাবে ভারতের দূতাবাসের ১২০ জন ভারতে ফিরে আসেন। এরপর আফগানিস্তানে আটকে পড়া বিভিন্ন ভারতীয় যাঁরা ঘরে ফিরতে চান, তাঁদের নিয়ে কেন্দ্র উদ্যোগ নেবে বলে জানা যাচ্ছে।

অজিত ডোভালের মাস্টারস্ট্রোক, কাবুল বিমানবন্দের রাতে কী ঘটল?
সূত্রের খবর, আরও একবার কঠিন পরিস্থিতিতে মাস্টারস্ট্রোক খেলে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। জানা গিয়েছে, মার্কিন জাতীয় উপদেষ্টার সঙ্গে কথা বলেই রাতারাতি অজিত ডোভাল ভারতীয় দূতাবাসের সমস্ত কর্মীদের কাবুল বিমানবন্দরে পৌঁছে দেওয়ার স্ট্র্যাটেজি নেন। এরপর রাতভর সেখানে ছিলেন ভারতীয় দূতাবাস কর্মীরা। ছিলের ভারতীয় রাষ্ট্রদবত। সেখানে তাঁদের বিমানবন্দরের ভিতর নিকাপত্তার দায়িত্বে ছিলেন বহু মার্কিনি সৈনিক। আমেরিকার জাতীয় উপদেষ্টার কাছে এই ভারতীয়দের নিরাপদে রাখার জন্য দিল্লি -ওয়াশিংটন কথা হয়েছে বলেও খবর। তারপর রাত কাটতেই সেখান থেকে তাঁদের বের করে এনে বায়ুসেনার বিশেষ বিমানে ভারতে আনে দিল্লি সরকার।












Click it and Unblock the Notifications