চবনপ্রাশ থেকে হলুদ দুধ, করোনা সারিয়ে ওঠা রোগীকে নিয়ে কেন্দ্রের বিশেষ 'গাইডলাইন' একনজরে
করোনায় আক্রান্তের সংখ্যার সঙ্গে তালে তাল মিলিয়ে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও বাড়ছে। এমন এক পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পেশ করেছে এক বিশেষ গাইডলাইন। যেখানে করোনা সারিয়ে ওঠার পর রোগীকে কীভাবে সুস্থতার পথে নিয়ে যেতে হবে, তা নিয়ে বেশ কিছু পরামর্শ রয়েছে।

কী কী করতে হবে ?
কেন্দ্রের গাইডলাইনের মধ্যে সবচেয়ে প্রথমে বলা রয়েছে, একজন করোনা ভাইরাস রোগীর সঙ্গে প্রথমেই ভদ্রভাবে ও উপযুক্তভাবে ব্যবহার করতে হবে আশপাশের মানুষকে। এরপরই গাইডলাইন বলছে, এই সুস্থ হয়ে উঠেও রোগী যেন অনেকটা জল খাওয়ার অভ্যাস রাখেন, আয়ুষ মেডিসিন, স্বাস্থ্য ভালো থাকলে, রোজের অভ্যাস মতো কাজ করুন, খাবারের মেন্যুতে ভারসাম্য রাখুন। এছাড়াও তেল মশলা ছাড়া হালকা খাবার খেতে বলা হচ্ছে। খেতে হবে চবনপ্রাশ, হলুদ দেওয়া দুধ।

মদ্যপান থেকে যোগা নিয়ে বার্তা
গাইডলাইনে মদ্যপান ও ধূমপান থেকে দূরে থাকতে বলা হয়েছে। এমনকি হালকা করে যোগভ্যাস করতে বলা হয়েছে। প্রাণায়ম এক্ষেত্রে কার্যকরী বলে ব্যাখ্যা করা হয়েছে। উপযুক্ত সময় ধরে ঘুমানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রোগী যেন নিয়মিত উপযুক্ত ওষুধ খেয়ে যান তা দেখতে হবে। কাশি, সর্দি লেগে থাকলে চিকিৎসকের পরামর্শ সঙ্গে সঙ্গে নিতে হবে। কোভিড থেকে সেরে ওঠার পরও যদি শ্বাস কষ্ট থাকে , তাহলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

আরও যা করণীয়
বলা হয়েছে , কোভিড থেকে সেরে ওঠা রোগীরা যাতে নিজেদের পজিটিভ অভিজ্ঞতার কথা আশপাশের মানুষের সঙ্গে ভাগ করে নেন সেবিষয়ে সচেষ্ট হতে হবে। এছাড়াও কমিউনিটি সার্ভিস ও সাইকোলজিক্যাল সার্ভিসে যাতে কোভিড রোগীরাও হাত লাগাতে পারেন, সেদিকে, নজর দিতে হবে।

স্বাস্থ্য প্রতিষ্ঠানে কী করতে হবে?
করোনা ভাইরাসের প্রকোপ কমিয়ে সেরে ওঠা রোগীরা যেন ৭ দিন পর ফের একবার হাসপাতালে চেক আপ করাতে যান ও নিজের শরীর সম্পর্কে সচেতন থাকেন, সেদিকে ,নজর দিতে হবে। হোম আইসোলেশনে থাকা রোগীরা অসুবিধা বোধ করলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications