পাঞ্জাবে আচমকাই ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ ২৯ যুদ্ধবিমান!

এদিন সকালে পাঞ্জাবের হোশিয়ারপুরের ভগৎ সিং নগরের কাছে ভারতীয় বায়ুসেনার একটি মিগ ২৯ যুদ্ধবিমান ভেঙে পড়ল। জানা গিয়েছে বিমানে থাকা দুইজন পাইলটই অক্ষত রয়েছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ে বিমানটি।

পাঞ্জাবে আচমকাই ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান!

বিমানটি ভেঙে পড়বে বুঝে দুই জন পাইলটি বিমান থেকে ইজেক্ট করে যান। এর ফলে তাঁরা দুই জনেই প্রাণে বেঁচে যান। এদিকে বিমানটি একটি খোলা মাঠে গিয়ে পড়ে। খোলা মাঠে পড়ায় মাটিতেও এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই এখনও। এদিকে দুই পাইলটকেই হোশিয়ারপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে মেডিকাল চেকআপের জন্য।

জানা গিয়েছে যেই স্কোর্ড্রনের বিমানটি ভেঙে পড়ে সেটি পাঞ্জাবের জলন্ধার শহরের আদমপুর বায়ুসেনা ঘাঁটির। এদিন সকালে টেস্ট ফ্লাইটে সেটি উড়ে গিয়েছিল। তবে এই রুটিন উড়ানের এই পরিণতি কেন হল তার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে বায়ুসেনার আধিকারিক ও তদন্তকারীরা পৌঁছেছেন।

বৃহস্পতিবারই একটি এমআই-১৭ মিডিয়াম লিফ্ট ট্রানস্পোর্ট হেলিকপ্টর জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল সিক্কিমে। সেই ঘটনা অবশ্য ঘটে বাজে আবহাওয়ার জন্য। তবে এদিন পাঞ্জাবের আবহাওয়া এবং আকাশ সম্পূর্ণ পরিষ্কার ছিল বলেই জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+