ইরান-আমেরিকা দ্বন্দ্ব কেন ভারতীয় অর্থনীতির জন্যে অশনি সংকেত বয়ে আনবে?

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের উপভোক্তা ভারত। আর এর মধ্যে ভারত ৮০ শতাঁশ তেল ও ৪০ শতাংশের বেশি প্রাকৃতিক গ্যাস আমদানি করে বাইরে থেকে। এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে তেল ভারত কেনে ইরান থেকে।

বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম তেলের উপভোক্তা ভারত। আর এর মধ্যে ভারত ৮০ শতাঁশ তেল ও ৪০ শতাংশের বেশি প্রাকৃতিক গ্যাস আমদানি করে বাইরে থেকে। এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে তেল ভারত কেনে ইরান থেকে। এর আগেও ইরান থেকে তেল কেনার জন্যে আমেরিকার রোষে পড়েছিল ভারত। ভারতের উপর আংশিক বাণিজ্যিক নিষেধাজ্ঞাও জারি করেছিল আমেরিকা। এর পরেই ইরান থেকে আমদানি করা তেলের পরিমাণ কমিয়ে ভারত আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে তেল কিনতে শুরু করে। তবে যুদ্ধের পরিস্থিতি যদি দাঁড়ায় তবে সেই তেল কেনার রাস্তাতেও বাধা আসবে। কারণ তখন যুদ্ধের জন্য তেল মজুত রাখতে রফতানির পরিমাণ কমিয়ে দেবে আমেরিকা।

তেলের দাম বৃদ্ধিতে চাপে ভারত

তেলের দাম বৃদ্ধিতে চাপে ভারত

শুক্রবার বাগদাদে মার্কিন অভিযানে মৃত্যু হয় ইরানের দাপুটে মেজর জেনারেল কাশেম সুলেমানির। এরপরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। আর এরই মাঝে এমন তোলপাড় করা ঘটনার পর থেকে বিশ্বজুড়ে তেলের দাম বাড়তে শুরু করেছে। বেসামাল অর্থনৈতিক এই পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধিতে ভারত আরও চাপে পড়েছে। পরপর চারদিন দেশে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এর জেরে সংকটে পড়েছে সাধআরণ মানুষ। বাজারে কাচা মালের দামও এর জেরে বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আরও বাড়তে পারে তেলের দাম

আরও বাড়তে পারে তেলের দাম

জানা গিয়েছে, শুক্রবার বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে সুলেমানি নামতেই সেখানে হামলা চালায় মার্কিন সেনা। আর তারপরই ইরানের জেনারেল সহ ৮ জনের মৃত্যুর খবর আসে। জানা গিয়েছে ড্রোন হামলায় এই মৃত্যু হয়েছে। এদিকে, ঘটনার জেরে বিশ্ব জুড়ে তেলের দাম তিন ডলার বেড়েছে। ব্রেন্টের অপরিশোধত তেলের দাম বেড়ে আজ দাঁড়িয়েছে ৬৯.১৬ মার্কিন ডলার। অন্যদিকে, ডাব্লু টিআইয়ের দাম বেড়ে হয়েছে ৬৩.৮৪ শতাংশ। এদিকে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে আরও বাড়তে পারে তেলের দাম। এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব জুড়ে আশঙ্কা

বিশ্ব জুড়ে আশঙ্কা

তেলের দামের এই বৃদ্ধিতে বিশ্ব জুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে , সৌদি আরবের আরমকো তৈলশোধনাগারে ইরান সমর্থিত বিদ্রোহীদের ড্রোন হামলার জেরেও , বিশ্বজুড়ে একপ্রস্থ তেলের দাম বেড়েছে। এবার সুলেমানির মৃত্যুতে সেই তেলের দাম আরও বাড়তে চলছে বলে আশঙ্কা।

দাম পড়েছে ভারতীয় মুদ্রার

দাম পড়েছে ভারতীয় মুদ্রার

এদিকে এই পরিস্থিতিতে দাম কমেছে ভারতীয় মুদ্রারও। মার্কিন ডলারের তুলনায় ২৪ পয়সা দাম কমেছে টাকার। গত বৃহস্পতিবার মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ছিল ৭১.৩৮। শুক্রবার সকালেই সেই দাম পড়তে শুরু করে। দিনের শুরুতে টাকার দাম ৭১.৫৬ হয়েছিল। তারপরেই সেটা ২৪ পয়সা কমে ৭১.৬২-এ গিয়ে দাঁড়িয়েছে।

কী কারণে এই পরিস্থিতি?

কী কারণে এই পরিস্থিতি?

শুক্রবার ভোর রাতে বাগদাদ বিমানবন্দরে আমেরিকার সেনার অভিযানে মারা যান ইরানের জেনারেল কাশেম সুলেমানি। বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার বড়সড় মূল্য দিতে হবে তেহরানকে এমনটাই ঘোষণা করেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর হলও তাই৷ দেশের বাইরে কর্মরত আমেরিকার নাগরিকদের রক্ষার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ করা হয়েছে৷ এই অভিযানে ইরানের কমান্ডার কাসিম সুলেইমানি সহ মোট আটজনের মৃত্যু হয়েছে। তেহরান সমর্থিত আধাসামরিক বাহিনী হাশেদ আল-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মেহদি আল-মুহানদিস রয়েছেন মৃতদের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+