ব্যাঙ্কগুলিকে কাটাতে হবে ৩টি সি-এর ভয়, জানালেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান
নীতি আয়োগ কমিটির ভাইস চেয়ারম্যান রাজীব কুমার বলেছেন, ভারতীয় ব্যাঙ্কগুলি ৩টি সি-কে ভয় পায় - সিবিসি, সিবিআই এবং সিএজি।
'ইন্ডিয়া ভিশন ২০৩০ অ্যান্ড ব্যাঙ্কস' শীর্ষক আলোচনায় নীতি আয়োগ কমিটির ভাইস চেয়ারম্যান রাজীব কুমার বলেছেন, ভিশন ২০৩০-এ ব্যাঙ্কিং সেক্টরের বড় অবদান রাখার সুযোগ আছে। আগামী দিনে ভারতের ইকোনোমিক গ্রোথের যে মোমেন্টাম হবে তাতে, স্টার্ট আপ, স্ট্যান্ড আপগুলির বড় ভূমিকা থাকবে। কাজেই আগামী দিনে আমরা ব্যাঙ্কিং সেক্টরকে কীভাবে সমর্থন করব তা অত্যন্ত বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে।

এদিন প্রথমেই রাজিব কুমার জানান, ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে তাঁর অনেক পুরনো সম্পর্ক। কারণ তিনি নরসিংহ কমিটিতে ছিলেন। এরপরই আলোচনার বিষয়ে ফিরে এসে তিনি বলেন, কৃষি ক্ষেত্রেও আগামী দিনে ব্যাঙ্কিং সেক্টর সহায়ক ভূমিকা নিতে পারে।
কিন্তু তাঁর মতে, এখনও পর্যন্ত ভারতীয় কমার্শিয়াল ব্যাঙ্কগুলির রিস্ক পরিমাপের ক্ষমতা বড় কম। তিনি জানান, 'আমাদের ব্যাঙ্কগুলির ৮৬ থেকে ৮৮ শতাংশই বড় ঋণগ্রহিতা কাছে যায়। ছোট ঋণগ্রহিতা মাত্র ১৪ শতাংশ।' অর্থাত ছোট ঋণগ্রহীতাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলির অনিচ্ছা রয়েছে।
রাজীব কুমার জানান, এর কারণ হল, ভারতীয় ব্যাঙ্কগুলি ৩টি সি-কে ভয় পায় - সিবিসি, সিবিআই এবং সিএজি। আর এই কারণেই ভারতীয় কমার্শিয়াল ব্যাঙ্কগুলি নিজেদের প্রসার ঘটাতে পারছে না। তারা সেফ গেম খেলতে চায়।
রাজীব কুমার আরও বলেন ব্যাঙ্কিং সেক্টরের জন্য পি.জে. নায়ার কমিটি একটি খুব ভাল রিপোর্ট দিয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্পর্কে রাজীব কুমার বলেন যে আরবিআই গ্রাউন্ড ট্রুথ বুঝতে পারছে না। ভারতীয় রিজার্ভ ব্যাংক ঋণ প্রবৃদ্ধি কমাচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications