উত্তপ্ত অরুণাচল প্রদেশ! সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ ৬ জঙ্গি, উদ্ধার চিনে তৈরি ড্রোন
উত্তপ্ত অরুণাচল প্রদেশ! সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ ৬ জঙ্গি, উদ্ধার চিনে তৈরি ড্রোন
জঙ্গি দমনে বড় সাফল্য ভারতীয় সেনার। বিশ্বস্ত সূত্রে ভারতীয় সেনার কাছে খবর ছিল অস্ত্র-সহ ডেরা বেঁধেছে জঙ্গিরা। যাদের খোঁজে দুই কলাম অসম রাইফেলস নামানো হয়, তিনসুকিয়ার ৫০ কিমি পূর্বে অরুণাচলের তিরাপের খোনসা এলাকায়।

ভোররাতে সংঘর্ষ
অরুণাচলের লংডিং জেলার এনগিনু গ্রামে অভিযান চালায় সেনা। সূত্রের খবর, ভোর ৪.৩০ নাগাদ এনএসসিএন(আইএম) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ হয়।

মৃত ৬ জঙ্গি, উদ্ধার অস্ত্র
গুলি যুদ্ধে ৬ জঙ্গির মৃত্যু হয়েছে। একইসঙ্গে ৪ টি এতে ৪৭ রাইফেলস এবং চিনে তৈরি ড্রোন উদ্ধার করা হয়েছে। অস্ত্র ছাড়াও জঙ্গিদের কাছে থাকা যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদও উদ্ধার করা হয়েছে।

আহত ১ জওয়ান
জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে অসম রাইফেলসের এক জওয়ান আহত হয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আশপাশের এলাকায় তল্লাশি অভিযান
আশপাশের এলাকায় আর কোনও এনএসসিএন(আইএম) জঙ্গি লুকিয়ে আছে কিনা, তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।












Click it and Unblock the Notifications