পাকিস্তানি সেনা কমান্ডোদের কাশ্মীরে অনুপ্রবেশের মরিয়া চেষ্টা ! ভারতের চূড়ান্ত জবাব, ভিডিও প্রকাশ্যে

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে। কাশ্মীর ইস্যুতে ভারতের এই 'অভ্যন্তরীণ' বিষয়ের সিদ্ধান্তের পর থেকে দিল্লিকে ক্রমাগত পরমাণু যুদ্ধ ইস্যুতে হুমকি দিয়ে গিয়েছে ইসলামাবাদ। দুই দেশের কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করেছে ইমরান সরকার। এবার ক্রমাগত, ভারতে অবৈধ অনুপ্রবেশের মরিয়া চেষ্টায় অনড় পাকিস্তান।

ভারতে অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানি সেনা কমান্ডোদের!

ভারতে অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানি সেনা কমান্ডোদের!

ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে কাশ্মীর সীমান্তে ফের একবার ভারতীয় সেনাকে তাক করে হামলা চালিয়েছে পাকিস্তান। জানা গিয়েছে, পাকিস্তানের 'ব্যাট' ফোর্সের বেশ কয়েকজন কমান্ডো ভারতে অনুপ্রবেশের ছক কষছিলেন। আর সেই চেষ্টাকে কার্যত কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা।

ভারতীয় সেনার ভিডিও প্রকাশ্যে

গত ১২- ১৩ সেপ্টেম্বর ভারতীয় সীমান্তে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম-এর এসএসজি কমান্ডোরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। আর তার জবাবে , পাকিস্তানি সেনার এসএসজি কমান্ডোদের দিকে তাক করে ভারতীয় সেনা ব্যারল গ্রেনেড ছুঁড়তে থাকে। সেই ঘটনার ভিডিও এদিন প্রকাশ্য়ে এনেছে ভারতীয় সেনার।

১৫ টি অবৈধ অনুপ্রবেশ আটকেছে ভারত

১৫ টি অবৈধ অনুপ্রবেশ আটকেছে ভারত

এর আগে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে কাশ্মীর সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ঘটতে দেখা যাচ্ছে। গত ৫ অগাস্ট থেকে ধরলে, কাশ্মীর সীমান্তে ১৫টি অবৈধ অনুপ্রবেশের বড়সড় ছক বানচাল করেছে ভারতীয় সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+