পাক জঙ্গি মোকাবিলায় আমেরিকার থেকে অত্যাধুনিক অস্ত্র কিনবে ভারত
পাক জঙ্গি মোকাবিলায় আমেরিকার থেকে অত্যাধুনিক অস্ত্র কিনবে ভারত
জম্মু ও কাশ্মীরে জঙ্গি মোকাবিলায় এবার আমেরিকার থেকে নতুন অস্ত্রশস্ত্র কিনতে চলেছে ভারত। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাদের বারংবার ভারতে প্রবেশ আটকাতে এবার আরও তৎপর ভারতীয় প্রতিরক্ষা দফতর।

অর্ডার করা হয়েছে ২১ লক্ষ রাউন্ড গুলি
আমেরিকায় তৈরি এইসব অ্যাসল্ট রাইফেলের সাহায্যে এবার ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাস দমনের জন্য নিজেদেরকে আরও শক্তিশালী করতে পারবে বলে আশাবাদী ভারতীয় প্রতিরক্ষা দফতর। সূত্রের খবর, এছাড়াও ভারতীয় সেনা বাহিনী স্নাইপার রাইফেলের জন্য ২১ লক্ষ রাউন্ড গুলি অর্ডার করেছে বলে জানা যাচ্ছে।

আমেরিকা থেকে আসতে চলেছে ৭২,৪০০ নতুন অ্যাসল্ট রাইফেল
৭২,৪০০ নতুন এসআইজি ৭১৬ মডেলের অ্যাসল্ট রাইফেলের জন্য আমেরিকার সাথে ৭০০ কোটি টাকার চুক্তি করেছে ভারত। আমেরিকান অস্ত্র নির্মাণকারী সংস্থা সিগ সাউআরের সাথে এই চুক্তি হয়েছে ভারতের। চুক্তি অনুযায়ী আগামী এক বছরের মধ্যেই এই সব অ্যাসল্ট রাইফেল নিজেদের হাতে পাবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী।

৭১৬ মডেলের অ্যাসল্ট রাইফেল পাঠানো হচ্ছে নর্দার্ন কম্যান্ডোদের
পাশাপাশি ইতিমধ্যেই প্রথম দফায় ১০, ০০০ এসআইজি ৭১৬ মডেলের অ্যাসল্ট রাইফেল এসেছে ভারতে, যা নর্দার্ন কম্যান্ডের শীর্ষ স্থানীয় ভারতীয় সেনাদের কাছে পাঠানো হয়েছে। নর্দার্ন কম্যান্ড মূলত পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) সন্ত্রাসবাদীদের প্রবেশ আটকাতে এবং জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের তদারকি করে।

ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে উৎপাদন হতে চলেছে সাত লক্ষ একে ৪৭
এর মধ্যে ৬৬,০০০ রাইফেল দেওয়া হবে ভারতীয় সেনাকে, ২০০০ দেওয়া হবে ভারতীয় নৌ বাহিনীকে এবং ৪০০০ ভারতীয় বায়ু সেনার জন্য বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে উৎপাদন হতে চলেছে সাত লক্ষ একে ৪৭, যা ভারতের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশাবাদী ভারতীয় সেনা।












Click it and Unblock the Notifications