আমেরিকা থেকে ৭.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চুক্তির পথে ভারত

প্রতিরক্ষা বিষয়ে আরও সুদঢ় হচ্ছে ভারত ও আমেরিকার সম্পর্ক। এরই মাঝে আমেরিকায় তৈরি স্পাই প্লেন সহ বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম কেনার বিষয় চুক্তি করার পথে ভারত।

প্রতিরক্ষা বিষয়ে আরও সুদঢ় হচ্ছে ভারত ও আমেরিকার সম্পর্ক। এরই মাঝে আমেরিকায় তৈরি স্পাই প্লেন সহ বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম কেনার বিষয় চুক্তি করার পথে ভারত। মোট ৭.৫ বিলিয়ন ডলারের এই চুক্তি হলে ভারতীয় নৌসেনার হাতে সস্ত্র ড্রোন সহ পাইপলাইনের সুরক্ষায় সক্ষম স্পাইপ্লেন হাতে আসবে। এছাড়া অ্যান্টি সাবমেরিন

ভারতের কূটনৈতিক সাফল্য

ভারতের কূটনৈতিক সাফল্য

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয় ভারত। ভারত গত বছর ৫.২ বিলিয়ন ডলার দিয়ে রাশিয়ার থেকে পাঁচটি এস-৪০০ সিস্টেম কিনতে সম্মত হয়েছিল। এদিকে নিষেধাজ্ঞার বদলে পাল্টা আমেরিকার থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকে ভারতে বিশাল বড় কূটনৈতিক সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জুলাই মাসেমার্কিন হেলিকপ্টার হাতে পায় ভারত

জুলাই মাসেমার্কিন হেলিকপ্টার হাতে পায় ভারত

এর আগে চলবি বছরের জুলাইতে ভারতীয় বিমানবাহিনী সদস্যদের হাতে আসে আমেরিকায় তৈরি অত্যাধুনিক অ্যাপাচি এএইচ ৬৪ ই হেলিকপ্টার। মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িংয়ের তৈরি ৮টি হেলিকপ্টার পায় ভারত। আরও ১৪টির জন্য অপেক্ষা করছে ভারত। এক টানা প্রায় ৪৭৬ কিলোমিটার উড়তে পারে অ্যাপাচি। ৩০০ কিলোমিটার বেগ পর্যন্ত উড়তে সক্ষম এই হেলিকপ্টারগুলো অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল বহন করতে পারে এই হেলিকপ্টার।

ব্যংককে আমেরিকার প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৌঠক রাজনাথের

ব্যংককে আমেরিকার প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৌঠক রাজনাথের

এদিকে রবিবার ব্যাংককে আসিয়ান দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে জাপান ও আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন রাজনাথ সিং। জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো ও আমেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক এসপারের সঙ্গে বৈঠকের কথা নিজের টুইটারে জানান রাজনাথ সিং।

প্রতিরক্ষা বিষয়ক বোঝাপড়া আরও সুদৃঢ় করার অঙ্গীকার

প্রতিরক্ষা বিষয়ক বোঝাপড়া আরও সুদৃঢ় করার অঙ্গীকার

রাজনাথ সিং আমেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক এসপারের সঙ্গেও একান্ত সাক্ষাৎকারের প্রসঙ্গে বলেন, "ব্যাংককে আজ মার্ক এসপারের সঙ্গে চমৎকার বৈঠক সারলাম আজ। ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা বিষয়ক বোঝাপড়া আরও সুদৃঢ় করে তোলার বিষয়ে বিশদে আলোচনা করেছি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+