আরও ৩৬টি রাফাল বিমান কিনবে ভারত, ২০২০-তে হবে পাকা কথা
প্রথম বরাতের বিমান পাওয়া এখনও সম্পূর্ণ হয়নি তার আগেই আরও ৩৬িট রাফাল বিমান কেনার সিদ্ধান্ত নিল মোদী সরকার।
প্রথম বরাতের বিমান পাওয়া এখনও সম্পূর্ণ হয়নি তার আগেই আরও ৩৬িট রাফাল বিমান কেনার সিদ্ধান্ত নিল মোদী সরকার। যদিও এই এখনই পাকা কথা কিছু হয়নি। তবে আরও ৩৬টি রাফাল বিমান যে কেনা হবে সেটা নিশ্চিত হয়ে গিয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা শাখার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে এই বিমান কেনা নিয়ে ফ্রান্সের সঙ্গে পাকা কথা হবে ২০২০ সালে।

পুরনো চুক্তি অনুযায়ী প্রথম দফার রাফাল বিমান সবে এসে পৌঁছেছে ভারতে। অক্টোবরের ৮ তারিখে আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে সেই বিমান তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ফ্রান্স সফরে থাকাকালীন হবে এটি।
আরও ৩৬টি রাফাল বিমান যোগ হলে মোট ৭২টি রাফাল আসবে ভারতে। বালাকোট এয়ারস্ট্রাইকের পর থেকেই বায়ুসেনাকে শক্তিশালী করার জন্য তৎপর হয়ে উঠেছে মোদী সরকার। বায়ুসেনার জন্য একাধিক উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান এবং একাধিক উন্নত মানের অস্ত্র কেনা শুরু করেছেন মোদী। বায়ুসেনার একাধিক বিমান এখন প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। রাশিয়া থেকেও উন্নত মানের মিগ যুদ্ধ বিমান কিনছে ভারত।












Click it and Unblock the Notifications