চিনা সংস্থার তৈরি করা করোনা পরীক্ষার কিট ত্রুটিপূর্ণ! অর্ডার বাতিল কেন্দ্রের

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম পদক্ষেপই ছিল পরীক্ষআর মাধ্য়মে রোগীদের চিহ্নিত করা। আর এই লক্ষ্যে দুটি চিনা সংস্থার থেকে ব়্যাপিড টেস্ট কিট কিনেছিল ভারত। দ্রুত রোগীদের চিহ্নিত করার লক্ষ্যএই তা করা হয়। তবে চিনা সংস্থার তৈরি করা পরীক্ষার কিট কাজের অযোগ্য, তাই সেই কিটের অর্ডার বাতিল করার ঘোষণা করল কেন্দ্র। পাশাপাশি কেন্দ্র জানায়, এতে কোনও অর্থই অপচয় হবে না দেশের।

অ্যাকুরেসি রেট ছিল মাত্র ৫.৪ শতাংশ

অ্যাকুরেসি রেট ছিল মাত্র ৫.৪ শতাংশ

অ্যাকুরেসি রেট ছিল মাত্র ৫.৪ শতাংশ। আর এর জেরে আইসিএমআর কোভিড-১৯-এর ব়্যাপিড টেস্ট দুই দিনের জন্য বন্ধ রাখার পরামর্শ দিয়েছিল রাজ্যগুলিকে। এই পরামর্শ দেওয়া হয়েছিল ২১ এপ্রিল। তবে এরপর ব়্যাপিড টেস্ট জারি রাখার কোনও নির্দেশ দেয়নি। আর এদিন কোভিড-১৯-এর ব়্যাপিড টেস্ট কিট ফেরাতে রাজ্যগুলিকে নির্দেশ আইএমসিআর।

আইএমসিআর-এর নির্দেশ

আইএমসিআর-এর নির্দেশ

শনিবারে আইএমসিআর-এর তরফে বলা হয়, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত রাজ্যগুলিকে ব়্যাপিড টেস্ট সম্পূর্ণ ভাবে বন্ধ রাখতে বলা হল আইসিএমআর-এর তরফে। আর এরপর সবদিক খতিয়ে দেখে এদিন সব রাজ্যগুলিকে কোভিড-১৯-এর ব়্যাপিড টেস্ট কিট ফেরাতে বলল কেন্দ্র।

একাধিক রাজ্য টেস্ট কিট নিয়ে অভিযোগ তোলে

একাধিক রাজ্য টেস্ট কিট নিয়ে অভিযোগ তোলে

এর আগে পশ্চিমবঙ্গ, রাজস্থান সহ একাধিক রাজ্য খারাপ টেস্টিং কিট দেওয়ার অভিযোগ তোলে। এরপরই ভারতে করোনা ভাইরাসের পরিস্থিতি দেখভালের দায়িত্বে থাকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল রিসার্চ বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানায়।

নতুন টেস্ট কিট কবে এসে পৌঁছাবে দেশে?

নতুন টেস্ট কিট কবে এসে পৌঁছাবে দেশে?

দেশে করোনা সংক্রিমতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ হাজারের গণ্ডি। গত কয়েকদিন ধরেই নিয়ম করে গড় ১৫০০ জন করে নতুন করে আক্রান্ত হচ্ছেন এই সংক্রমণে। এই মারণ ভাইরাসে দেশে মৃতের সংখ্যা এখন ৯০০ ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে দেশের হটস্পটগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য। এই অবস্থায় করোনার ব়্যাপিড টেস্ট বন্ধ রাখা এক বিশাল বড় ধাক্কা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও বড় সমস্যা হল পরবর্তী টেস্ট কিট কবে এসে পৌঁছাবে দেশে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+