ভারতের আর্থিক বৃদ্ধির সম্ভাব্য পরিমান কমাতে চলেছে আইএমএফ, জানালেন গীতা গোপীনাথ
ভারতের আর্থিক বৃদ্ধির সম্ভাব্য পরিমান কমাতে চলেছে আইএমএফ, জানালেন গীতা গোপীনাথ
ফের ভারতের আর্থিক বৃদ্ধির পরিমান কমাতে চলেছে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থার প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ এমনই ইঙ্গিত দিয়েছে। নতুন বছরের শুরুতেই ভারতের আর্থিক বৃদ্ধির পরিমান কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্থিক বৃদ্ধি কমানোর ইঙ্গিত
২০১৯ সালে ভারতের আর্থিক বৃদ্ধি ৬.১ দেখিয়েছিল আইএমএফ। আর ২০২০ সালে সেই আর্থিক বৃদ্ধি ৭ শতাংশ দেখানো হয়েছিল। কিন্তু যে দিকে এগোচ্ছে দেশের অর্থনীতি তাতে সেই পর্যায়ে রাখা যাবে না ভারতকে এমনই মনে করছে আইএমএফ। সেকারণেই আগের অবস্থান থেকে কমিয়ে আনা হচ্ছে ভারতের আর্থিক অবস্থান। গীতা গোপীনাথ বলেছেন ভারতের আর্থিক বৃদ্ধি কমিয়ে ৫ শতাংশেরও নীচে নামানো হতে পারে।

মোদীর প্রতিশ্রুতি প্রশ্নের মুখে
দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েই মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে নিয়ে যাবেন। কিন্তু জুন মাস থেকেই পড়তে শুরু করে দেশের আর্থিক অবস্থা। শেয়ার বাজারের লাগাতার পতন। বিনিয়োগের ঘাটতি। জিডিপি বৃদ্ধিতে ঘাটতি কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিয়েছেন দেশের আর্থিক অবস্থাকে। কোনও কিছু করেই পরিস্থিতি সামাল দিতে পারছে না মোদী সরকার। গীতা গোপীনাথও মোদীর প্রতিশ্রুতি পূরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

সংকটে দেশ
অগ্নিমূল্য জিনিসের দাম। শাক সবজি থেকে শুরু করে চাল ডাল সবকিছুর দামই অগ্নিমূল্য হয়ে গিয়েছে। যার কারণে চাহিদায় ঘাটতি দেখা দিচ্ছে। এদিকে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাও সংকটে। কয়েক হাজার কোটি টাকার অনাদায়ী ঋণ পড়ে রয়েছে একাধিক ব্যাঙ্কে। সেই টাকা না পাওয়া পর্যন্ত মূলধনে ঘাটতি দেখা দিচ্ছে। তার সুদ কমানো হচ্ছে সাধারণ মানুষের সঞ্চয়ে। কিন্তু এতে পরিস্থিতি বদল হবে বলে মনে করছেন না অর্থনীতি বিদরা।












Click it and Unblock the Notifications