নিজেদের ভুল ঢাকতেই ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ইমরানের, পাল্টা তোপ দিল্লির
ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার দায়ভার মুসলমানদের ওপর চাপাতে চাইছে মোদী সরকার। এমনই অভিযোগ এনে ভারতকে চাপে ফেলতে চেয়েছিল পাকিস্তান তথা ইমরান খান। তবে ভারত পাকিস্তানের এই ভিত্তিহীন অভিযোগকে উড়িয়ে দিয়েছে। এই বিষয়ে রবিবার এক বিবৃতি পেশ করা হয় বিদেশমন্ত্রকের তরফে।

ইমরানের বিরুদ্ধে ভারতের তোপ
বিদেশমন্ত্রকের মুখপাত্র এদিন বলেন, 'পাকিস্তানের অভিযোগ পুরোপুরি মিথ্যে ও ভিত্তিহীন। পাকিস্তান নিজেদের দেশ সামলাতে না পেরে ফোকাস ঘোরানোর জন্যই এসব অভিযোগ আনছে। কোভিড ১৯-এর বিরুদ্ধে না লড়াই করে তারা তাদের প্রতিবেশী রাষঅট্রের উপর ভিত্তিহীন অভিযোগ আনছে খালি।'

ইমরানের অভিযোগ
এর আগে ইমরান ভআরতের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, 'ইহুদিদের বিরুদ্ধে জার্মানিরা যেসব পদক্ষেপ নিয়েছিল, মোদি সরকার ভারতের মুসলমানদের বিরুদ্ধে সে পথেই অগ্রসর হচ্ছে। ভারত সরকার করোনা পরিস্থিতিতে মুসলমানদের সঙ্গে গণহত্যার মত আচরণ করছে। করোনায় আক্রান্ত মুসলমানদেরকে হিন্দু রোগী থেকে আলাদা করে ফেলছে। এমনকি উগ্রবাদীরা একটি হিন্দু ছেলেকে মুসলমান ভেবে হত্যা করে ফেলেছে।'

নিজেদের ভুল ঢাকতেই পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ
এদিকে পাকিস্তান ভারতকে পক্ষপাতদুষ্ট বললেও আদতে বিষয়টা অন্যরকম। পাকিস্তানে ধর্মের ভিত্তিতে চিকিৎসা মিলছে বলে অভিযোগ উঠেছে। সেদেশে মুসলিম না হলে কোনওরকম সাহায্য মিলছে না।

পাকিস্তানে থাকা হিন্দু সংখ্যালঘুরা অবহেলিত
পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে ভারতের তরফ থেকে জানানো হয় পাক সরকার পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে ধর্মীয় বিভাজন টেনে আনছে। প্রমাণ তুলে ধরে দাবি করা হয়, সেদেশের সংখ্যালঘু গরিষ্ঠ এলাকায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে অথচ সেখানে সাহায্য পাঠাচ্ছে না পাক সরকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications