ভারতে টানা দশদিনে করোনায় মৃত্যু ৩৬,১১০ জনের, যা সর্বোচ্চ বিশ্বে

ভারতে দশদিনে করোনায় মৃত্যু ৩৬,১১০ জনের

দেশে করোনা ভাইরাসের চোখ রাঙানি ক্রমেই অশনি সঙ্কেত ডেকে নিয়ে আসছে মানুষের জীবনে। গত দশদিনে ভারতে কোভিড সংক্রান্ত মৃত্যু হয়েছে ৩৬,১১০ জনের, যা রেকর্ড গড়েছে। এর অর্থ হল প্রত্যেক ঘণ্টায় গড়ে ১৫০ জন করে মারা যাচ্ছেন। বৃহস্পতিবার, এই দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৪.‌১৪ লক্ষের বেশি মানুষ, যা আগের সংখ্যার চেয়ে অনেক বেশি এবং মৃত্যু হয়েছে ৩,৯২৭ জনের। জানা গিয়েছে, ভারতে গত দশদিনে প্রতিদিন তিন হাজারের ওপর মানুষের মৃত্যু হয়েছে।

টানা দশদিনে ভারতে মৃত্যু ৩৬ হাজার

টানা দশদিনে ভারতে মৃত্যু ৩৬ হাজার

ভারতে টানা দশদিন যে পরিমাণ মৃত্যু রিপোর্ট হয়েছে, তা বিশ্বের কোনও দেশে হয়নি। এটার ওপর অগ্রাধিকার দিয়ে গত দশদিনে আমেরিকায় মৃত্যু হয়েছে ৩৪,৭৯৮ ও ব্রাজিলে ৩২,৬৯২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হু। দ্বিতীয় দিনেও বৃহস্পতিবার ভারতে দৈনিক সংক্রমণ ৪ লক্ষ অতিক্রম করেছে, এদিন নতুন করে আক্রান্ত হয়েছে ৪,১৪,৫৫৪ জন। বুধবার এই দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪,১২,৭৮৪।

 দৈনিক মৃত্যু

দৈনিক মৃত্যু

দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যও বেড়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩,৯১৫ জনের এবং এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৩৪,০৮৩। মোট আক্রান্তের সংখ্যা ভারতে ২,১৪,৯১,৫৯৮। করোনা কেস নিয়মিতভাবে বৃদ্ধিতে সক্রিয় কেস বেড়ে দাঁড়িয়েছে ৩৬,৪৫,১৬৪, যা মোট সংক্রমণের ১৬.‌৯৬ শতাংশ। তবে দেশে জাতীয় সুস্থতার হার হ্রাস পেয়ে ৮১.‌৯৫ শতাংশে দাঁড়িয়েছে। করোনায় ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১,৭৬,১২,২৩৫ জন এবং মৃতের হার রেকর্ড হয়েছে ১.‌০৯ শতাংশ।

২ কোটির বেশি মানুষ আক্রান্ত করোনায়

২ কোটির বেশি মানুষ আক্রান্ত করোনায়

ভারতে কোভিড-১৯-এ তীব্রতা ২০ লক্ষের গণ্ডি অতিক্রম করে ৭ অগাস্ট, ৩০ লক্ষের গণ্ডা পার করে ২৩ অগাস্ট, সেপ্টেম্বর ৫ তারিখে ৪০ লক্ষ এবং ৫০ লক্ষ অতিক্রম করে ১৬ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর এটি ৬০ লক্ষের ঘর অতিক্রম করে ফেলে , ৭০ লক্ষ পেরিয়ে যায় ১১ অক্টোবর, ৮০ লক্ষের গণ্ডি ছাড়ায় ২৯ অক্টোবর এবং ৯০ লক্ষ পেরোয় ২০ নভেম্বরে। এক কোটির গণ্ডি পেরোয় ১৯ ডিসেম্বর। এখন ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি, যা ৪ মে এই মাইলস্টোন পেরোয় ভারত। আইসিএমআর জানিয়েছে, ৬ মে পর্যন্ত ২৯,৮৬,৬৯৯ টি নমুনা টেস্ট করা হয়েছে। যার মধ্যে ১৮,২৬,৪৯০টি নমুনা বৃহস্পতিবার টেস্ট হয়েছে।

 দশটি রাজ্য থেকে ৭০ শতাংশ দৈনিক কেস

দশটি রাজ্য থেকে ৭০ শতাংশ দৈনিক কেস

স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটক, কেরল, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং রাজস্থান এই দশটি রাজ্য থেকে ৭০ শতাংশ দৈনিক কেস যোগ হয় দেশের মোট দৈনিক কেসের সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+