ভারতে শেষ ২৪ ঘণ্টায় ১৬, ৩১১ জন করোনা আক্রান্ত ! ১১ জানুয়ারির কোভিড রিপোর্ট একনজরে
২২৭ দিন বাদে ভারতের দৈনিক করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা অনেকটাই নিচে গেল। একটা সময় যেখানে দিনে ১ লাখের কাছাকাছি দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল, সেখানে ২০২১ সালের ১১ জানুয়ারি দেশের করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা ১৬,৩১১ জন। যা নিঃসন্দেহে ইতিবাচক।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়ে ১৬১ জনের মৃত্যু হয়েছে দেশে। জানা গিয়েছে, ১৯,২৯৯ জন নতুন করে করোনা মুক্ত হয়েছে। এদিন ১১ জানুয়ারির করোনা সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিনে একথা জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০৪৬৬৫৯৫ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ২,২২৫২৬জন।
এখনও পর্যন্ত দেশে মোট করোনা মুক্ত হয়েছেন ১০০৯২৯০৯ জন। মৃতের সংখ্যা গতকাল ১,৫১১৬০ জন পর্যন্ত মোট পৌঁছেছে। এদিকে, দেশে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে এগিয়ে রয়েছে মোট আক্রান্তের সংখ্যায়। অন্যদিকে, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত কলকাতায়। তারপরই রয়েছে দুই ২৪ পরগনা। গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যায় পশ্চিমবঙ্গ অষ্টম স্থানে রয়েছে।












Click it and Unblock the Notifications