২৪ ঘন্টায় এখনও পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩৩০৩ জনের
গত ২৪ ঘন্টায় সারা দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬১১ জনের। মৃত্যু হয়েছে ১৪০ জনের। সব মিলিয়ে ২০ মে বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন থেকে দেখা যাচ্ছে সব মিলিয়ে আ
গত ২৪ ঘন্টায় সারা দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬১১ জনের। এই সংখ্যাটি এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্ত। মৃত্যু হয়েছে ১৪০ জনের। সব মিলিয়ে ২০ মে বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন থেকে দেখা যাচ্ছে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১০৬৭৫০-তে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩০৩ জনের।

নতুন করে আক্রান্ত ৫৬১১ জন
এদিন সকালের হেলথ বুলেটিনে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬১১। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১০৬৭৫০ জন। তবে তাঁদের মধ্যে কোভিড সক্রিয় রোগীর সংখ্যা ৬১১৪৯ জন।

করোনা মুক্তির সংখ্যাও বাড়ছে
সারা দেশে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৪২২৯৮ জন। সোমবার এই সংখ্যাটা ছিল ২০৯১৬ জন।

মৃত্যু হয়েছে ২২৯৩ জনের
গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪০ জনের। ভারতের মৃত্যুর হার ৩ শতাংশ। অন্যদিকে মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৬ জনের।

ভারতে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন
১৮ মে সোমবার থেকে ভারতে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। তা সত্ত্বেও দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মহারাষ্ট্র ছাড়াও গদত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যায় ব্যাপক বৃদ্ধি হয়েছে তামিলনাড়ু এবং গুজরাতে। ২৪ ঘন্টায় তামিলনাড়ুতে ৬৮৮ জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ১২৪৪৮ জন।












Click it and Unblock the Notifications