ভারতে করোনায় গত ১৫ দিনে আক্রান্ত ৭০ হাজার, ২৪ ঘন্টায় মৃত্যু ১৪৬ জনের

গত ২৪ ঘন্টায় সারা দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫৩৫ জনের। মৃত্যু হয়েছে ১৪৬ জনের।

গত ২৪ ঘন্টায় সারা দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫৩৫ জনের। মৃত্যু হয়েছে ১৪৬ জনের। সব মিলিয়ে ২৬ মে মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন থেকে দেখা যাচ্ছে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৪৫৩৮০-তে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১৬৭ জনের।

 নতুন করে আক্রান্ত ৬৫৩৫ জন

নতুন করে আক্রান্ত ৬৫৩৫ জন

এদিন সকালের হেলথ বুলেটিনে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫৩৫। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪৫৩৮০ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮০৭২২। মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লিতে দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত দুদিনে সারা দেশে আক্রান্তের ১১ শতাংশ এই তিন রাজ্যের। মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে যেখানে আক্রান্ত দ্বিগুণ হয়েছে ১২ দিনে সেখানে দিল্লিতে আক্রান্ত দ্বিগুণ হয়েছে ১৪ দিনে।

১৫ দিনে আক্রান্ত ৭০ হাজার

১৫ দিনে আক্রান্ত ৭০ হাজার

আক্রান্তের সংখ্যার হিসেব কষলে দেখা যাচ্ছে ১৫ দিনে সারা দেশে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার। কিন্তু এর আগে আক্রান্তের সংখ্যা ৬৮ হাজারে পৌঁছতে সময় লেগেছিল ১০০ দিন। শতাংশের নিরিখে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি বিহারে। ১০.৬৭ শতাংশ। সারা দেশে সব থেকে বেশি। অন্যদিকে উত্তরপ্রদেশ ও গুজরাতে শতাংশের নিরিখে কমেছে আক্রান্তের সংখ্যা। এই দুই রাজ্যে এখন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ১৮ দিনে।

করোনা মুক্তির সংখ্যাও বাড়ছে

করোনা মুক্তির সংখ্যাও বাড়ছে

সারা দেশে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৬০৪৯১ জন। নাগপুরে ৪০৬ জন আক্রান্তের মধ্যে ৩১৩ জন সুস্থ হয়ে গিয়েছেন। মিউনিসিপ্যাল কমিশনার জানিয়েছেন, সেখানকার রিকভারি রেট ৭৫ থেকে ৮০ শতাংশের মতো।

মৃত্যু হয়েছে ৪১৬৭ জনের

মৃত্যু হয়েছে ৪১৬৭ জনের

গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪৬ জনের। ভারতের মৃত্যুর হার ৩ শতাংশের আশপাশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+