কাটবে কি সীমান্ত জট, আজ মুখোমুখি ভারত নেপাল, হাই ভোল্টেজ বৈঠক ঘিরে টানটান উত্তেজনা
কাটবে কি সীমান্ত জট, আজ মুখোমুখি ভারত নেপাল, হাই ভোল্টেজ বৈঠক ঘিরে টানটান উত্তেজনা
সীমান্ত নিয়ে আজ মুখোমুখি বৈঠকে বসতে চলেছে ভারত- নেপাল। ভারত দূত মোহন খাতরা সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন নেপালের বিদেশ সচিব শঙ্কর দাস বৈরাগী। নজর রাখছে বেজিংও। গত কয়েক মাস ধরেই নেপালের সঙ্গে সীমান্ত সংঘাত শুরু হয় ভারতেও। যদিও দুই দেশের বিদেশ মন্ত্রকই দুই রাষ্ট্রের সুসম্পর্ক মজবুত রয়েছে বলে বারবার দাবি করেছে।

নেপালের সঙ্গে বৈঠক
আজ মুখোমুখি বৈঠকে বসতে চলেছে ভারত নেপাল। ভারতের পক্ষে থাকবেন মোহন খাতরা আর নেপালের পক্ষে থাকবেন বিদেশ সচিব শঙ্কর দাস বৈরাগী। দুই দেশের মধ্যে জমাট বাঁধা বরফ জন হয় কিনা সেটা নজরে রাখছে বেজিং। গত কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে।

সীমান্ত সংঘাত
চিনের উস্কানিতে ভারতের বিরুদ্ধে আস্ফালন শুরু করে নেপাল। সীমান্তে গুলি চালায় নেপাল সেনা। এক ভারতীয় মৃত্যু হয় তাতে। দুই ভারতীয়কে জোর করে নেপালে টেনে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই সীমান্তে উত্তেজনা চরমে ওঠে। ভারতের সব সীমান্ত বন্ধ করে দেয় নেপাল।

করোনা নিয়ে আক্রমণ
করোনা সংক্রমণ ভারত থেকেই নেপালে এসেছে বলে দাবি করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। তাই নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। এই নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চরমে ওঠে। ওলির ক্রমাগত ভারত বিরোধিতায় নেপালের কমিউনিস্ট পার্টি শীর্ষ নেতৃত্বের সঙ্গে চরম বিবাদ তৈরি হয়।

মানচিত্র বদল
চিনের উস্কানিতে ভারতের কালাপানিকে নিজেদের সীমান্তের অন্তর্ভুক্ত করে নেপাল। নেপালের প্রধানমন্ত্রী ওলি সেই নতুন মানটিত্র অনুমোদন করে সরকারি ভাবে নেপালের মানচিত্র ঘোষণা করেন। তারপরেই ভার বিরোধিতার সুর চড়াতে শুরু করেছিলেন ওলি।












Click it and Unblock the Notifications