করোনা টেস্ট কিট কেনার লাইনে বহু পিছনে ভারত! পরিস্থিতি সামলাতে কী ভাবছে সরকার?

দেশে করোনা ভাইরাস শনাক্ত করতে প্রায় ২০০টি টেস্ট ল্যাব তৈরি করা হয়েছে দেশে। তবে টেস্ট ল্যাব তৈরি করলেই তো হবে না। সেই ল্যাবে প্রয়োজন পর্যাপ্ত টেস্ট কিট। তবেই করোনা যুদ্ধের প্রথম ধাপে এগোতে পারবে ভারত। তবে সেই প্রথম ধাপ পেরোতেই প্রচুর বেগ পেতে হচ্ছে ভারতকে। কারণ দেশে করোনা টেস্ট কিটের অভাব।

কর্মক্ষমতার ৩৬ শতাংশ পূর্ণ করছে পরীক্ষাকেন্দ্রগুলি

কর্মক্ষমতার ৩৬ শতাংশ পূর্ণ করছে পরীক্ষাকেন্দ্রগুলি

জানা গিয়েছে, করোনা টেস্ট করার জন্য যেই ১২৩টি সরকারি কেন্দ্র রয়েছে সেগুলি মাত্র নিজেদের কর্মক্ষমতার ৩৬ শতাংশ পূর্ণ করছে। এছাড়া দেশে যেই ৪৯টি বেসরকারি কেন্দ্রকে করোনা পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে, তাদের কাছেও করোনা ভাইরাস শনাক্ত করার প্রয়োজনীয় টেস্ট কিট নেই।

ভারতের আগে টেস্ট কিট পাচ্ছে আমেরিকা ও ইউরোপ

ভারতের আগে টেস্ট কিট পাচ্ছে আমেরিকা ও ইউরোপ

এই বিষয়ে পরীক্ষাকেন্দ্রগুলির পক্ষে বলা হচ্ছে, 'আমেরিকা, ইতালি, স্পেনেই সব কিট চলে যাচ্ছে। পরিস্থিতির গুরুতর বলে ব্রিটেনও ভারতের আগে টেস্ট কিট পাচ্ছে। উৎপাদনকারী সংস্থাকে এই নিয়ে জিজ্ঞাসা করলে তারা বলছে যে ভারতকে এখনই টেস্ট কিট দেওয়া যাবে না। সময় লাগবে।'

দেশে করোনা পরীক্ষাও করা যাচ্ছে না

দেশে করোনা পরীক্ষাও করা যাচ্ছে না

পর্যাপ্ত টেস্ট কিট না থাকায় দেশে করোনা পরীক্ষাও করা যাচ্ছে না ঠিক মতো। যার জেরে দেশে আসল আক্রান্তের সংখ্যার কোনও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। উপসর্গ থাকলে আপাতত আইসোলেশনে পাঠানো হচ্ছে। পরবর্তীতে পরিস্থিতি গুরুতর হলে তবেই পরীক্ষা করা হচ্ছে সেই রোগীকে।

এখনও পর্যন্ত কটি করোনা পরীক্ষআ হয়েছে?

এখনও পর্যন্ত কটি করোনা পরীক্ষআ হয়েছে?

৩১ মার্চ পর্যন্ত দেশে মাত্র ৪২,৭৮৮ জনের উপর করোনা পরীক্ষা করা সম্ভব হয়েছে। আমেরিকার তুলনায় সংখ্যাটা ১৩ ভাগের ১ ভাগ। যা প্রয়োজনের থেকে খুবই কম। এদিকে যেই হারে দেশে করোনা ছড়িয়ে পড়ছে তাতে করোনা টেস্ট যদি আরও বেশি করে করা না হয় তবে আসল আক্রান্তদের শনাক্ত করা সম্ভব হবে না। এর জেরে দেশে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে।

নিজামুদ্দিনের ঘটনায় বেড়ে গিয়েছে করোনা সংক্রমণ

নিজামুদ্দিনের ঘটনায় বেড়ে গিয়েছে করোনা সংক্রমণ

এদিকে ভারতে করোনা সংক্রমণের হার হঠাৎ করে বেড়ে গিয়েছে। সৌজন্য দিল্লির মসজিদে হওয়া ধর্মীয় সমাবেশ। সেখান থেকে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। এর জেরে কোভিড১৯-এর প্রকোপের প্রবল ধাক্কা খেয়েছে দিল্লি সহ গোটা দেশ।

দেশের করোনা পরিস্থিতি

দেশের করোনা পরিস্থিতি

ইতিমধ্যেই, ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। তারমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে এই ভাইরাসের কবলে ৩২৬ জন। সরকারি ভাবে মৃতের সংখ্যা ৫৬। তারমধ্যে বেশীরভাগ হয়েছে গতমাসে দিল্লিতে জমায়েতে অংশগ্রহণকারীদের থেকে। এই পরিস্থিতিতে দেশে করোনা মোকাবিলায় সব রকম সাহায্য পেতে মরিয়া মোদী প্রশাসন।

আরও খারাপ হবে পরিস্থিতি!

আরও খারাপ হবে পরিস্থিতি!

এদিকে দেশে করোনার এই প্রবণতা অব্যহত থাকলে আগামী দু-সপ্তাহের মধ্যে এই মারণ ভাইরাসে দেশের ১০,০০০ মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে আগামী কয়েক মাসের মধ্যে হাসপাতালগুলিতে করোনা রোগী উপচে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

নতুন টেস্ট কিট আবিষ্কার দেশে

নতুন টেস্ট কিট আবিষ্কার দেশে

এদিকে জানা গিয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এমন এক বিশেষ টেস্টিং কিট তৈরি করে ফেলেছেন যা দিয়ে খুব তাড়াতাড়ি করোনা পরীক্ষা করা যাবে। পাশাপাশি এই টেস্টিং কিটের দামও আগের তুলনায় অনেকটাই কম হবে। ফলে আর্থিক ভাবেও লাভবান হবে দেশ। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা ও আইসিএমআর-এর কাছে এই কিট পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+