১ লাখ কোটি খরচে দেশ জুড়ে ১০০টি বিমানবন্দর তৈরি করতে চায় মোদী সরকার

দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতকে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পৌঁছে দিতে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন মোদী।

দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতকে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পৌঁছে দিতে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন মোদী। ১ লাখ কোটি টাকায় দেশ জুড়ে ১০০টি বিমানবন্দর তৈরি করবে কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের মধ্যেই এই প্রকল্পের রূপায়ন হবে বলে জানানো হয়েছে।

বিমান পথে যুক্ত হবে ছোট শহরও

বিমান পথে যুক্ত হবে ছোট শহরও

মোদী সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের সব ছোট শহর যুক্ত হবে বিমান পথে। ১০০০ টা নতুন বিমান রুট শুরু করা হবে। ২০২৫ সালের মধ্যে দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির স্তরে পৌঁছে গিতে হলে যে ক্ষেত্র গুলিতে উন্নতি প্রয়োজন তার মধ্যে অন্যতম বিমান পরিষেবা।

 চিনকে টক্কর দিতে মরিয়া ভারত

চিনকে টক্কর দিতে মরিয়া ভারত

এশিয়ার প্রথম সারির দেশগুলির মধ্যে চিন অন্যতম। তাই ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে ভারতকে পৌঁছে দিতে হলে ভারতের মূল প্রতিপক্ষ হয়ে উঠবে চিন। সেটা করতে গিয়েই ২০৩৫ সালের মধ্যে ৪৫০ বিমান বন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারত। অন্তঃরাজ্য বিমান বিমান পরিষেবার উপরেই বেশি জোর দেওয়া হচ্ছে। সেকারণে বছরে ৬০০ জনকরে পাইলটের প্রশিক্ষণ দেওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ বছরে বিমান বন্দর তৈরির জন্য ৫ ট্রিলিয়ন অর্থ খরচ করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।

একাধিক বিমানবন্দরের বেসরকারিকরণ

একাধিক বিমানবন্দরের বেসরকারিকরণ

একাধিক বিমানবন্দরের বেসরকারি করণের পথে হাঁটতে শুরু করেছে মোদী সরকার। ইতিমধ্যেই দিল্লি ও হায়দরাবাদে এই প্রকল্প সাফল্যের সঙ্গে চলছে। দেশের আরও বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক বিমান বন্দর এই একই ভাবে বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে মোদী সরকার। এতে সরকারের কোষাগারে ভাল টাকাই সঞ্চয় হচ্ছে। সেকারণেই ছোট ছোট শহরগুলিতেও বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।
শুধু বিমান বন্দর বাড়ানো নয় ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ড্রোনের সাহায্য পণ্য পৌঁছে দেওয়ার কাজও শুরু হয়ে যাবে দেশে। এমনই সিদ্ধান্ত নিেত চলেছে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+