বিশ্বকে দিশা দেখাচ্ছে ভারত, সফল টিকা গবেষণা! সিএসআইআর বৈঠকে বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ মোদী

বিশ্বকে দিশা দেখাচ্ছে ভারত, সফল টিকা গবেষণা! সিএসআইআর বৈঠকে বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ মোদী

কোভিড আবহে দিনরাত এক করে কাজ করে চলেছেন স্বাস্থ্যকর্মী থেকে করোনা-স্বেচ্ছাসেবক, প্রত্যেকেই। সমাজের নানা শ্রেণীর মানুষের মিলিত প্রচেষ্টায় কিছুটা হলেও নীচের দিকে রয়েছে দৈনিক সংক্রমণের গ্রাফ। এহেন গুরুত্বপূর্ণ সময়ে টিকা গবেষণায় অগ্রগতির কারণে দেশের বিজ্ঞানীদের সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভিডিও কনফারেন্সে আয়োজিত কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-র (সিএসআইআর) বৈঠকে দেশের গবেষকদের ভূয়সী প্রশংসা করেন মোদী।

বিজ্ঞানীদের উপরেই টিকে জনসাধারণের ভরসা

বিজ্ঞানীদের উপরেই টিকে জনসাধারণের ভরসা

করোনা-যুদ্ধের আসল ব্রহ্মাস্ত্র যে টিকা, বিজ্ঞানীমহলের সুবাদে তা এতদিনে স্পষ্ট জনসাধারণের কাছে। স্বাভাবিকভাবেই করোনা টিকা পাওয়ার জন্য যে বিজ্ঞানীমহলের উপরেই চোখ বুজে ভরসা করছেন দেশের নাগরিকরা, তা মনে করিয়ে দিয়েছেন মোদী। ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সিএসআইআরের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী।

 কী বললেন প্রধানমন্ত্রী

কী বললেন প্রধানমন্ত্রী

"সিএসআইআর আমাদের দেশের এমন কিছু বিজ্ঞানীকে তুলে ধরেছে, যাঁরা অসামান্য। বর্তমানে শান্তি স্বরূপ ভাটনগরের মতো বিখ্যাত বিজ্ঞানী এহেন প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছেন", জানিয়েছেন মোদী। পাশাপাশি প্রধানমন্ত্রী আরও জানান, "কৃষি হোক বা জ্যোতির্বিজ্ঞান, দুর্যোগ মোকাবিলা থেকে প্রতিরক্ষা, জৈবরসায়ন থেকে ব্যাটারি প্ৰযুক্তির হোক বা বর্তমানে টিকা প্রস্তুতি ও ভার্চুয়াল রিয়েলিটির মত বিষয়, সকল ক্ষেত্রেই আত্মনির্ভর হয়ে অগ্রগতি করেছে ভারত।"

"বিশ্বকে দিশা দেখাচ্ছে ভারত"

অক্লান্ত গবেষণা ও অধ্যবসায়ের জেরে ভারত আজ বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী শক্তি হিসেবে উঠে এসেছে বলে মত মোদীর। "আজকের যুগে উন্নয়ন ও পুনর্নবিকরণযোগ্য শক্তির ক্ষেত্রে বিশ্বকে পথ দেখাচ্ছে ভারত। সফ্টওয়্যার থেকে স্যাটেলাইট, সকল ক্ষেত্রেই বিশ্বের মূল শক্তিধর শক্তিগুলির একটি হিসেবে স্থান অর্জন করে নিচ্ছে ভারত", মত মোদীর।

 ৩৭টি গবেষণাগার ও ৩৯টি কেন্দ্রের বলে গবেষণা সিএসআইআরে

৩৭টি গবেষণাগার ও ৩৯টি কেন্দ্রের বলে গবেষণা সিএসআইআরে

এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা বিভাগের একটি অংশ হিসাবে গুরুত্বপূর্ণ গবেষণার কাজ চালায় সিএসআইআর। প্রত্যেক বছর সিএসআইআরের ৩৭টি গবেষণাগার ও ৩৯টি কেন্দ্রে যোগ দেন নতুন বিজ্ঞানীরা, আর তার ফলেই এগিয়ে চলেছে ভারতের বিজ্ঞানসাধনা, এমনই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে করোনা যুদ্ধে ক্লান্তি ভাবে কাজ করার পর মোদীর মুখে এহেন প্রশংসা শুনে স্বভাবতই উচ্ছ্বসিত বিজ্ঞানী মহলও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+