ফিঙ্গার পয়েন্টে গোপন কার্যকলাপ লালফৌজের, উদ্দেশ্য অসৎ! লাদাখে পাকাপাকিভাবে সেনা বাড়াল ভারত
ফিঙ্গার পয়েন্টে গোপন কার্যকলাপ লালফৌজের, উদ্দেশ্য অসৎ! লাদাখে পাকাপাকিভাবে সেনা বাড়াল ভারত
কথা রাখেনি বেজিং। প্যাংগং সো হ্রদে নজরদারি চালাচ্ছে লালফৌজ। ফিঙ্গার পয়েন্চ ৫ এবং ৬য়ে বাড়তি সেনা মোতায়েন করেছে তারা। এমনকী অস্ত্রও মজুত করছে উপগ্রহ চিত্রে সেছবি ধরা পড়ার পরেও স্বীকার করেনি বেজিং। বিপদ আঁচ করেই আগে থেকে নিজেদের প্রস্তুত করে রাখছে ভারতীয় সেনা। লাদাখ সীমান্তে পাকাপাকি ভাবে সেনা বাড়িয়েছে ভারতীয় সেনা।

প্যাংগং সোয় সেনা বাড়াচ্ছে বেজিং
কথা রাখেনি চিন। সেনা সরানোর দাবি করেও গোপনে প্যাংগং সো হ্রদের ধারে ফিঙ্গার পয়েন্ট ৫ এ ৬-এ সেনা বাড়িয়েছে বেজিং। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। বাড়ানো হয়েছে তাবু। সেখানে অস্ত্রও মজুত করছে ভারত। এমনই দেখা গিয়েছে।

সীমান্তে সেনা মোতায়েন
চিনের গতিবিধি সুবিধের নয় আঁচ করেই লাদাখ সীমান্তে দুই দফায় সেনা বাড়িয়েছে ভারত। প্রথম দফায় ৩৫,০০০ সেনা বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় ৪৫,০০০ সেনা বাড়ানো হয়েছে। কোনও রকম আর খুঁত রাখতে চায়না ভারতীয় বাহিনী। ১৫ জুনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেকারণেই আগে থেকে প্রস্তুতি সেরে রাখা।

পাকাপাকি সেনা বৃদ্ধি
লাদাখ সীমান্তে পাকাপাকি সেনা বাড়িয়েছে ভারতীয় বাহিনী। কারণ চিন যে সমস্যা জিইয়ে রাখতে চাইছে তা বোঝা গিয়েছে। প্যাংগং সো হ্রদে তাদের গতিবিধির উপর গত কয়েকদিন ধরে নজরদারির পরেই এই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলএসি বরাবর তাই বাড়তি বাহিনী মোতায়েন থাকবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেজিংয়ের দাবি
বেজিং কিন্তু এখনও দাবি করে চলেছে তারা চুক্তি মতো সেনা সরানোর প্রক্রিয়া সেরে ফেলেছে। কিন্তু প্যাংগং সো হ্রদের কাছে ১৭ নম্বর পেট্রোলিং পয়েন্টে এখনও গতিবিধি জারি রেখেছে। কিন্তু কিছুতেই সেকথা মানতে রাজি নয় বেজিং।












Click it and Unblock the Notifications