লাদাখে ৭ জায়গায় পাল্টা এলএসি অতিক্রম ভারতের, ভীত চিন সুরাহা চাইছে আলোচনার টেবিলেই

এখনও সীমান্ত বিবাদ জারি ভারত-চিনের মধ্যে। এই অবস্থায় প্যাংগং লেকের উপর চিনা নজর এখনও অনড়। আর এর জেরেই ফের চুশুলের চূড়া থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এদিকে ভারতও পাল্টা দাবি জানিয়ে প্যাংগংয়ের উত্তর তীর থেকে চিনকে তাদের সেনা সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করতে বলেছে।

প্যাংগংয়ে ফিঙ্গার পয়েন্টগুলির চূড়াতে ভারতীয় সেনা

প্যাংগংয়ে ফিঙ্গার পয়েন্টগুলির চূড়াতে ভারতীয় সেনা

উল্লেখ্য, প্যাংগংয়ের দক্ষিণ অবস্থিত চুশুলের ফিঙ্গার পয়েন্টগুলির চূড়াতে সেনা থাকায় তা লাভদায়ক হয়েছে ভারতের। কারণ সেখান থেকে ভারত অনায়াসে স্প্যানগুর গ্যাপ থেকে শুরু করে মলডোতে অবস্থিত চিনা ঘাঁটির উপরও নজর রাখতে পারছে। আর এতেই অস্বস্তিতে পড়েছে চিনা সেনা। এদিকে চিনকে ভারত অবিলম্বে এলএসি থেকে পিছু হটতে বলেছে।

দুই পক্ষই তাদের অবস্থানে অনড়

দুই পক্ষই তাদের অবস্থানে অনড়

যদিও দুই পক্ষই তাদের অবস্থানে অনড়। পরপর বৈঠকই সার, কোনও দেশই অন্য দেশের কথা মতো কাজ করতে নারাজ। অতঃপর লাদাখ সীমান্তে এখনও অচলাবস্থা জারি। শুধু তাই নয়, শীত যত ঘনিয়ে আসছে নতুন করে ততই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে সীমান্তে। এদিকে সূত্রের খবর, চিনা আগ্রাসন রুখতে ভারত নিজেও এলএসি বরাবর ৭টি স্থানে সীমান্ত অতিক্রম করেছে।

দিল্লির ইচ্ছা, ভারত এবং চিন উভয় পক্ষই একসঙ্গে সেনা প্রত্যাহার করুক

দিল্লির ইচ্ছা, ভারত এবং চিন উভয় পক্ষই একসঙ্গে সেনা প্রত্যাহার করুক

এই অবস্থায় লাদাখে শান্তি ফেরাতে দিল্লির ইচ্ছা, ভারত এবং চিন উভয় পক্ষই একসঙ্গে সেনা প্রত্যাহার করুক। তবে বেজিংয়ের দাবি, আগে ভারতকে সেনা প্রত্যাহার করতে হবে, তারপরই চিন পদক্ষেপ নেবে। যদিও চিনের এই দাবি মানতে নারাজ ভারত। মূলত চিনের প্রতি অবিশ্বাসের জেরেই ভআরতের এই অনীহা।

৭টি স্থানে এলএসি অতিক্রম করেছে ভারত

৭টি স্থানে এলএসি অতিক্রম করেছে ভারত

সূত্রের খবর, চিন এখনও সরাসরি যুদ্ধে না নেমে আলোচনার পথে হেঁটেছে কারণ, ভারত পাল্টা আক্রমণের ভয় দেখিয়ে ৭টি স্থানে এলএসি অতিক্রম করেছে। এবং ভারতের থেকে ভয় পেয়েই এখনও আলোচনার টেবিলে বসে এই বিবাদ মেটাতে চাইছে চিন। ভারতীয় টহলদারী সীমা পার করা চিনের কাছে যেমন অপ্রত্যাশিত, তেমনই তা ভয়েরও কারণ হয়ে দাঁড়িয়েছে।

১ লক্ষের উপর ভারতীয় এবং চিনা সেনা মোতায়েন সীমান্তে

১ লক্ষের উপর ভারতীয় এবং চিনা সেনা মোতায়েন সীমান্তে

পূর্ব-লাদাখে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে কর্পস কমান্ডার স্তরের শেষ বৈঠক ছিল ১২ অক্টোবর। এই নিয়ে সপ্তমবার মুখোমুখি হলেন দু'দেশের সেনার উচ্চ-পর্যায়ের আধিকারিকরা। ১১ ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক। বর্তমানে প্রায় ১ লক্ষের উপর ভারতীয় এবং চিনা সেনা মোতায়েন রয়েছে পূর্ব লাদেখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দু'পাশে। শান্তিপূর্ণভাবে সেনা স্তরে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা করলেও দু'দেশই তলায় তলায় সীমান্তে শক্তি বাড়াচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+