ভারতে ১ লাখ পার করল করোনা আক্রান্তের সংখ্যা! হতাশা-উদ্বেগ-আতঙ্ক অব্যাহত

ভারতে করোনা ভাইরাসের জেরে ক্রমেই আতঙ্ক বাড়ছে। আর লকডাউনের ৫৫ তম দিনে এলো আরও এক দুঃসংবাদ। আজই ১ লাকের ঘর ভারত ছুঁয়ে ফেলল করোনা আক্রান্তের সংখ্যার বিচারে। দেশের একাধিক রাজ্যের কী পরিস্থিতি দেখে নেওয়া যাক।

 ১ লাখ ছাড়াল করোনা আক্রান্ত

১ লাখ ছাড়াল করোনা আক্রান্ত

ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১০০২৯৩ । এদের মধ্যে অ্যাক্টিভ কেস ৫৭ হাজারের ওপর। সুস্থ হয়েছেন ৩৯২০৬ জন। মৃত্যু হয়েছে ৩১৫৫ জনের।

বিশ্বের নিরিখে ভারতের অবস্থা

বিশ্বের নিরিখে ভারতের অবস্থা

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিশ্বের মোট কোভিডের নিশ্চিত কেসগুলির মধ্যে ভারত প্রতিলাখে ৭.১ টি করে পজিটিভ কেস পেয়েছে। যা জনসংখ্য়ার প্রতি এক লাখে ৬০ করে করোনা পজিটিভ বলে বিবেচিত হচ্ছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র

সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র

দেশের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। যেখানে ৩৫ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। সেরাজ্যে সুস্থ হয়েছেন মাত্র ৮৪৩৭ জন। মৃত্যু হয়েছে ১২৪৯ জনের।

 করোনার জেরে বাকি রাজ্যের পরিস্থিতি কেমন

করোনার জেরে বাকি রাজ্যের পরিস্থিতি কেমন

ভারতে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে ১১ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। সুস্থ হয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। তৃতীয়স্থানে রয়েছে গুজরাত। পশ্চিমের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র গুজরাতে ১১৭৪৬ জন করোনা আক্রান্ত। মৃত ৬৯৪ জন। সুস্থ ৪ হাজারের বেশি। দিল্লিতে আক্রান্ত ১০ হাজার। মৃত ১৬০ জন। সুস্থ ৪৪৮৫ জন।

 বাংলার পরিস্থিতি

বাংলার পরিস্থিতি

পশ্চিমবঙ্গে ২৮২৫ জন মোট করোনা আক্রান্ত। কোভিড ট্র্যাকারের তথ্য সেকরমই বলছে। সুস্থ হয়েছেন ১০০৬ জন। মৃত্যু হয়েছে ২৪৪ জনের।
(তথ্য় সূত্র -covid19india.org/)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+