দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৩০ লক্ষের দোড়গোড়ায়! আক্রান্ত ও পরীক্ষার সংখ্যায় রেকর্ড
দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৩০ লক্ষের দোড়গোড়ায়। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন, ৬৯৮৭৮ জন। মৃত্যু হয়েছে ৯৪৫ জনের। এদিন করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৯,৭৫,৭০২।
দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৩০ লক্ষের দোড়গোড়ায়। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন, ৬৯৮৭৮ জন। মৃত্যু হয়েছে ৯৪৫ জনের। এদিন করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৯,৭৫,৭০২। সর্বমোট মৃত্যু হয়েছে ৫৫,৭৯৪ জনের।

ভারতে আক্রান্ত ৩০ লক্ষের কাছে
দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৩০ লক্ষের কাছে। এদিন রাতেই তা ৩০ লক্ষ পেরিয়ে যাবে। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ২৯,৭৫,৭০২ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৬ লক্ষ ৬,৯৬,৭৯১ হাজারের বেশি।

সারা দেশে সুস্থের সংখ্যা প্রায় ২২.২২ লক্ষ
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ২২,২২,৫৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

দৈনিক আক্রান্তের নিরিখে আগে মহারাষ্ট্র
এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। এরপরেই তামিলনাড়ু। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ। ষষ্ঠস্থানে রয়েছে দিল্লি। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহার । মৃত্যুর সংখ্যার নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র, তারপরেই রয়েছে তামিলনাড়ু, কর্নাটক, দিল্লি, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ।

দেশে এক দিনে পরীক্ষা পেরিয়েছে ১০ লক্ষ
গত ২৪ ঘন্টায় সারা দেশে ১০, ২৩, ৮৩৬ টি পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩, ৪৪, ৯১, ০৭৩ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।












Click it and Unblock the Notifications