পয়লা জুলাইয়ের পর প্রথমবার, দেশে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ নামল ২০ হাজারের নিচে! মৃত্যুতে দ্বিতীয় বাংলা
ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের ভয়াবহতার কথা উঠে আসলেও, দেশের পরিস্থিতি আপাতত স্বস্তির। মঙ্গলবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০০, ৭৫, ৪২৯ লক্ষে। গত ২৪ ঘন্টায় দেশে ক
ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের ভয়াবহতার কথা উঠে আসলেও, দেশের পরিস্থিতি আপাতত স্বস্তির। মঙ্গলবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০০, ৭৫, ৪২৯ লক্ষে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯, ৫৫৬ জন। মৃত্যু হয়েছে ৩৩৩ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১, ৪৫, ৮১০ -তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৫ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৯৬, ০৬, ১১১ জন।

ভারতে আক্রান্ত ১,০০, ৭৫, ৪২৯
মঙ্গলবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০০, ৭৫, ৪২৯ । সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩, ০৩, ৬৩৯। পয়লা জুলাইয়ের পর এই প্রথমবার সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজারে নিচে নামল। শেষবার আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়েছিল ২৮ নভেম্বর। ১৬৩ দিন পরে দেশে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা নেমেছে ৩ লক্ষের নিচে।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৯৬, ০৬, ১১১ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫, ৭০৯ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৫. ৫৩ %-এ।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ
২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল । আক্রান্তের সংখ্যা ৩, ৪২৩। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬০, ৫২২। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ২৮৪৪ জনের। সেখানে ২৪ ঘন্টায় সেখানে ২৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২,৮৩৪। ২৪ ঘন্টায় সেখানে সব থেকে বেশি ৫৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬০৫৩ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বাংলা। ১৫১৫ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় বাংলায় মৃত্যু হয়েছে ৪১ জনের, সুস্থ হয়েছেন ২৩৪২ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে ছত্তিশগড়। সেখানে ১২৫৮ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৭৩৮ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। মৃত্যুতে সারা দেশে মহারাষ্ট্র রয়েছে প্রথমস্থানে আর বাংলা রয়েছে দ্বিতীয়স্থানে। তবে দিল্লির পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। ২৪ ঘন্টায় সেখানে মাত্র ৮০৩ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ২৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৬৬৯ জন।

২৪ ঘন্টায় ৯, ০০, ১৩৪ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৯, ০০, ১৩৪ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৭, ৭১৬, ৪৩৯ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৭০৮, ৯৩৬ জনের। সুস্থ হয়েছেন ৫৪, ৫৯২, ৯০২ জন।












Click it and Unblock the Notifications