২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত ৬৬,৭৩২ জন! দেশে কমল আক্রান্তের সংখ্যা, মৃত্যুর হারও

সোমবার দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৭১ লক্ষ পেরিয়ে গিয়েছে। এদিন সকালে তা পৌঁছে গিয়েছে, ৭১,২০,৫৩৯-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬,৭৩২ জন । মৃত্যু হ

সোমবার দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৭১ লক্ষ পেরিয়ে গিয়েছে। এদিন সকালে তা পৌঁছে গিয়েছে, ৭১,২০,৫৩৯-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬,৭৩২ জন । মৃত্যু হয়েছে ৮১৬ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,০৯,১৫০-তে। । দেশে মৃত্যুর হার (death) ১.৫৩ শতাংশ। পরপর ৬৭ দিন দৈনিক সংক্রমণের নিরিখে ভারত ১ নম্বরে।

ভারতে আক্রান্ত ৭১,২০,৫৩৯

ভারতে আক্রান্ত ৭১,২০,৫৩৯

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা শনিবার ছিল, ৬৯,৭৯, ৪২৪। সোমবার সকালে তা বেড়ে গিয়ে হয়েছে ৭১,২০,৫৩৯। এদিন সকালে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৬,১৮,৫৩। শনিবার এই সংখ্যাটা ছিল ৮, ৮৩১৮৫ জন।

বাড়ছে সুস্থতার হার

বাড়ছে সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৬১.৪৯ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭১,৫৫৯ জন। শনিবার সকালে সুস্থতার হার ছিল ৮৫.৮১%। এদিন সকালে তা বেড়ে হয়েছে ৮৬.৩৬%।

মহারাষ্ট্র কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতার সংখ্যা

মহারাষ্ট্র কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতার সংখ্যা

সক্রিয় আক্রান্তের নিরিখে এদিনও তৃতীয় স্থানে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯৬,৩১৬। ২৪ ঘন্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৮,৯২৪ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৫ জনের। অন্যদিকে এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। তবে সেখানে সংক্রমণের সংখ্যাটা কমেছে। অন্যদিকে সুস্থতার সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় সেখানে প্রায় ১১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৫,২৮, ২২৬। ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা মুক্ত হয়েছেন প্রায় সাড়ে ১০ হাজার মানুষ।

২৪ ঘন্টায় ৯,৯৪,৮৫১ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ৯,৯৪,৮৫১ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৯,৯৪,৮৫১ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। ১১ অক্টোবর পর্যন্ত সারা দেশে ৮,৭৮,৭২, ০৯৩ টি পরীক্ষা করা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩৭, ৭৪৮, ২৩৪ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১০, ৮১, ৪৪৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২, ৮৩, ৫০, ৫২৩ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+