ভারতীয় ভূখণ্ডে ঢুকে এল চিন-এর সেনা! লাদাখের একাধিক জায়গায় সংঘর্ষ
চিনের দাবি ছিল, প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে ভারতের দিকে পরিকাঠামো গড়ে তোলার কাজ বন্ধ রাখা হোক৷ যা মেনে নিতে নারাজ ভারত৷ এরপরই গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত সংঘর্ষে জড়িয়েছে ভারত ও চিনে সেনা। এদিকে সূত্রের খবর, এদিন ভারতীয় ভূখণ্ডের তিন রিলোমিটার ঢুকে এসেছে চিনের সেনা। যা পরিস্থিতি তাতে ক্রমেই যুদ্ধের দিকে পরিস্থিতি এগোচ্ছে বলে মনে করা হচ্ছে।

চিন সীমান্তে তৈরি ভারতের রাস্তা
গত বছর তৈরি করা ২৫৫ কিলোমিটার দীর্ঘ ডাবরুক-শিয়ক-ডিবিও রোড তৈরি করেছিল ভারত। তা নিয়েই চিনের মূল আপত্তি৷ এই রাস্তাটি তৈরির ফলে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর যাতায়াত এবং নজরদারি চালানোর ক্ষেত্রে অনেক বেশি সুবিধে হয়েছে৷ তবে পরপর সংঘর্ষ ও চিনের আপত্তি সত্ত্বেও ভারত এই রাস্তা তৈরির কাজ জারি রাখবে বলে জানা গিয়েছে।

সীমান্তে ভারত-চিন সেনা বৃদ্ধি
লাদাখ সীমান্তে ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘাত ও পরবর্তী সময়তে সেনা বৃদ্ধিতে ক্রমেই দুই দেশের মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এই পরিস্থিতিতেই চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ বৈঠকে তিন বাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন৷ পরে প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ সেনা প্রধানদের সঙ্গে আলোচনায় বসেন।

এলএসি-তে জারি সংঘর্ষ
গত কয়েকদিনে চিনের সঙ্গে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের চারটি বিভিন্ন স্থানে সামনাসামনি যুদ্ধের মতো পরিস্থিতি তৈর হয় ভারতীয় সেনার। এরপরই গত শুক্রবার লাদাখ সীমান্তে পৌঁছান সেনা প্রধান এমএম নারভানে। লাদাখের ১৪ কোর সেনা রেজিমেন্টের হেডকোয়ার্টার পরিদর্শন করতে যান সেনা প্রধান জেনারেল নারভানে।

সীমান্তে চিনের ১০০ তাঁবু
এরই মধ্যে সেনা তরফে জানানো হয় যে বিতর্কিত গলওয়ান উপত্যকায় প্রায় ১০০ তাঁবু গেড়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি। এ ছাড়া ডেমচকের কাছাকাছি অঞ্চলেও সেনা সমাবেশ বাড়িয়েছে বেজিং। চিনের সামরিক তৎপরতার জেরে সীমান্তে সেনা সমাবেশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লিও। এই পরিস্থিতিতে চিনকে আরও চাপে রাখতে ভারতও সীমান্তে সেনা বাড়িয়েছে। সঙ্গে সঙ্গে রাস্তা তৈরির কাজও জারি রাখা হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications