লাদাখ সমস্যার সমাধান কোন পথে, স্ট্র্যাটেজি নির্ধারণে জরুরি বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী

লাদাখ সমস্যার সমাধান কোন পথে, স্ট্র্যাটেজি নির্ধারণে জরুরি বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী

লাদাখ নিয়ে স্ট্র্যাটেিজ কী হবে তা নিয়ে জরুরি বৈঠকে বসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উচ্চ পর্যায়ের এই বৈঠকে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনা প্রধান এমএম নারাওয়ানে, মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল পরমজিৎ সিং।

উচ্চ পর্যায়ের বৈঠকে রাজনাথ

উচ্চ পর্যায়ের বৈঠকে রাজনাথ

লাদাখ পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। সেখানে লাদাখে ভারতীয় সেনার স্ট্যাটেজি কী হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। সেই বৈঠকে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনা প্রধান এমএম নারাভনে, মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল পরমজিৎ সিং।

লাদাখে ফের আগ্রাসন চিনা বাহিনীর

লাদাখে ফের আগ্রাসন চিনা বাহিনীর

গত ২৯ এবং ৩০ অগাস্ট রাতে ফের আগ্রাসন শুরু করে চিনা ফৌজ। বিনা প্ররোচনা ভারত সীমান্তে আস্ফালন শুরু করে তারা। প্যাংগং সো হ্রদের দক্ষিণ তীরে স্ট্যাটায় কিউ পরিবর্তন করে লালফৌজ। প্রায় ৫০০ চিনা জওয়ান প্যাংগং সো হ্রদের দক্ষিণ তীরে ব্ল্যাক টপে চড়ে বসেছে চিনা জওয়ানরা।

বেজিংয়ের দাবি

বেজিংয়ের দাবি

যদিও বেজিংয়ের তরফে বারবার দাবি করা হয়েছে লালফৌজ কোনও ভাবেই ভারতের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেনি। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুংইং দাবি করেছেন লাদাখে চিনা বাহিনী এমন কোনও পদক্ষেপ করেনি যা ভারতের পক্ষে ক্ষতিকর হতে পারে। ভারতের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেনি তারা।

গোয়েন্দা সতর্কতা

গোয়েন্দা সতর্কতা

সূত্রের খবর এলএসি বরাবর নজরদারি ক্যামেরা বসিয়েছে লালফৌজ। কিন্তু সেই পদক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। যেই ভারতীয় সেনা হিলটপে উঠে নজরদারি শুরু করে সঙ্গে সঙ্গে ক্যামেরা সরিয়ে নেয়। ভারত তাঁদের ফন্দি জেনে যাবে আঁট করতে পেরেই তড়িঘড়ি অবস্থান বদল করে তারা। চিনা বাহিনীর এই গতিবিধি নিয়ে আগে থেকেই সতর্ক করেছিল গোয়েন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+