করোনার আবহে সীমান্তে চৈনিক আস্ফালন ! জবাব ভারতীয় সেনার, তুঙ্গে উত্তেজনা
করোনার আবহে ক্রমেই বাড়ছে চিনকে ঘিরে উত্তেজনা। আর এদিন সিকিম সীমান্তে ফের একবার চিনের পিএলএ সেনা ও ভারতীয় সেনার মধ্যে উত্তেজনার মাত্রা চড়ে। এই ঘটনা ফের একবার ডোকলাম পরিস্থিতির কথা উস্কে দিয়েছে।

সিকিমে চড়ল পারদ!
সিকিমের নাকু লা সেক্টরে চিন ও ভারতের সেনার মধ্যে উত্তেজনা চরমে ওঠে। দুই দশের সীমান্তে মোতায়েন সেনাই উত্তেজনার বশবর্তী হয়ে পারদ চড়িয়েছে। চলে উদ্ধত আচরণ।

সীমান্তে উত্তেজনা ও আহত
দুই তরফের উদ্ধত আচরণের ফলে চিনের ৭ জন সেনা জওয়ান ও ভারতের ৪ জন জওয়ান আহত হয়েছেন বলে খবর। তবে আঘাত খুবই কম বলে জানা গিয়েছে। চৈনিক আস্ফালনের পরিমাণ বাড়তেই বারত জবাব দিতে যায় বলে খবর ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে
জানা গিয়েছে , আপাতত সিকিম সীমান্তে উত্তেজনা প্রশমিত হয়েছে। সেখানে দুই দেশের উচ্চ পর্যায়ের সেনা অফিসারদের স্থানীয়স্তরে কথা হওয়ার পরই উত্তেজনা প্রশমিত হয়।

ডোকলাম থেকে লাদাখের পরিস্থিতি উস্কে গেল
এর আগে ৭৩ দিন ধরে ডোকলাম ভূখণ্ড নিয়ে চিন ও ভারত সীমান্তে দুই দেশের সেনার মধ্যে উত্তেজনা চরমে ওঠে। পরবর্তীকালে ২০১৭ সালে লাদাখে প্যাংগং লেক এলাকায় ভূখণ্ডের অধিকার নিয়ে চিন ও ভারতীয় সেনার পেট্রোলিং টিমের মধ্যেও উত্তেজনা দেখা দেয়।












Click it and Unblock the Notifications