Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রতি মিনিটে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করবে ইন্ডিয়া ব্লক! হুঁশিয়ারি কংগ্রেসের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ১৮ তম লোকসভার প্রথম অধিবেশনে ঢোকার আগে নিজের বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, জনগণ তৃতীয় মেয়াদে আশীর্বাদ করেছে, আমরা তিনগুণ কঠোর পরিশ্রম করব। যদিও কংগ্রেস প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যকে কটাক্ষ করেছে। তারা বলছে, নতুন করে আর কিছুই দেওয়ার নেই প্রধানমন্ত্রী মোদীর।

কংগ্রেসের তরফে তাদের মুখপাত্র জয়রাম রমেশ প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেছেন, প্রধানমন্ত্রী জনগণের রায়ের প্রকৃত অর্থ বুঝতে পেরেছেন এমন কোনও প্রমাণ দেখাননি। জয়রাম রমেশ বলেন, অ-জৈবিক প্রধানমন্ত্রী কিছুই বলেননি। নিষ্ঠুরতা উন্মোচিত হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সংসদের বাইরে প্রধানমন্ত্রী তার স্বাভাবিক দেশ কা নাম সন্দেশ দিয়েছেন।

jairam ramesh

  • কংগ্রেসের নিশানায় মোদী

জয়রাম রমেশ বলেছেন, তিনি নতুন কিছু বলেননি এবং যথারীতি বিচ্যুতির আশ্রয় নিয়েছেন। তিনি এমন কোনও প্রমাণ দেখাননি যে তিনি জনগণের রায়ের প্রকৃত অর্থ বোঝেন। বারাণসীতে তাঁকে সংকীর্ণ ও সন্দেহজনক জয়লাভ করতে দেখা গিয়েছে বলেও মন্তব্য করেছেন, জয়রাম রমেশ।

  • কংগ্রেসের হুঁশিয়ারি

কংগ্রেস নেতা বলেছেন, ইন্ডিয়া ব্লক প্রধানমন্ত্রীকে প্রতি মিনিটের জন্য জবাবদিহি করবে। কারণ, তাঁর নৃশংসতা উন্মোচিত হয়েছে।

  • অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রীর বার্তা

প্রসঙ্গত, ১৮ তম লোকসভা শুরুর আগে প্রধানমন্ত্রী মোদী সাংবাদিকদের উদ্দেশে বলেন, শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে এদিন থেকে শুরু হচ্ছে আঠারোতম লোকসভা। সংসদীয় গণতন্ত্রে আজকের দিনটি গৌরবের বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরে প্রথমবারের মতো নতুন সংসদ ভবনে নতুন সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান হচ্ছে। আগে পুরনো সংসদ ভবনে এটা হতো।

প্রধানমন্ত্রী বলেন, এই তাৎপর্যপূর্ণ দিনে তিনি সব নব নির্বাচিত সংসদ সদস্যকে আন্তরিক স্বাগত, শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন। তবে এদিন প্রধানমন্ত্রী বিরোধী কংগ্রেসকে খোঁচাও দেন। তিনি বলেন, মঙ্গলবার ২৫ জুন জরুরি অবস্থার বাার্ষিকী। যা ভারতীয় গণতন্ত্রের একটি কালো দাগ। যার ৫০ বথছর পূর্ণ হয়েছে। ভাারতের নতুন প্রজন্ম কখনই ভুলবে না, একটা সময় ভারতের সংবিধানকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছিল। দেশকে কারাগারে পরিণত করা হয়েছিল।

  • বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ বিরোধীদলের কাছ থেকে ভাল পদক্ষেপ আশা করে। গণতন্ত্রের মর্যাদা বজায় রাখার প্রত্যাশা করেন। তিনি নিশ্চিত যে বিরোধীরা এব্যাপারে পাশে দাঁড়াবেন। তিনি বলেন, জনগণ স্লোগান নয়, স্থায়িত্ব চায়। দেশকে দারিদ্রমুক্ত করতে সাফল্য পেতে পারি। এই বাড়িটি (সংসদ ভবন) যেন সংকল্পের ঘর হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+