Independence Day 2023: মোদীর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত কারা, তালিকা দেখলে চমকে যাবেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। কৃষক, নার্স থেকে শুরু করে বিভিন্ন জগতের চমকপ্রদ নাম রয়েছে সেই তালিকায়। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের উদযাপনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সকলের চোখ তাই লালকেল্লার দিকে।
এ বছরের স্বাধীনতা দিবসে 'জন ভাগীদারি' ক্যাম্পেনের অংশ হিসেবে সমাজের বিভিন্ন স্তরের ১৮০০ জনেরও বেশি বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্বাধীনতার ৭৭তম দিবসটি কেন্দ্রীয় সরকার ব্যাপকভাবে উদযাপনের জন্য আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করবেন, তারপরে রীতি অনুযায়ী জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এবারের ইভেন্টের থিম হল 'নেশন ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট'। ১৩ অগাস্ট প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে বিভিন্ন পেশার প্রতিনিধিত্বকারী ১৮০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রতিটি কোণ থেকে। সেই তালিকায় রয়েছে গ্রামের সরপঞ্চ, শিক্ষক, নার্স, কৃষক, জেলে, শ্রমিক যারা নয়াদিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে সাহায্য করেছেন, তাঁরা সবাই থাকবেন।
এছাড়া খাদি শিল্পের কর্মচারী, শিক্ষায় জাতীয় পুরস্কারপ্রাপক, বর্ডার রোডস অর্গানাইজেশনের শ্রমিকরা, অমৃত সরবোর ও হর ঘর জল যোজনা প্রকল্পে অংশগ্রহণকারীরাও আমন্ত্রিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লালকেল্লার স্বাধীনতা দিবস উদযাপনে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, বিশেষ অতিথিদের মধ্যে কয়েকজন জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শন করবেন। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাটের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করবেন তাঁরা। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৭৫ জন দম্পতিকে তাদের ঐতিহ্যবাহী পোশাকে অনুষ্ঠান দেখার জন্য আমন্র্্ণ জানানো হয়েছে।

কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধাভোগীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। কৃষক উৎপাদ সংস্থার প্রকল্প থেকে ২৫০, প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি স্কিম এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার ৫০ জন অংশগ্রহণকারী, নতুন সংসদ ভবন-সহ কেন্দ্রীয় ভিস্তা প্রকল্পের ৫০ জন শ্রমিক, ৫০ জন খাদি কর্মী, রাস্তা নির্মাণ, অমৃত সরোবর ও হর ঘর জল যোজনা প্রকল্পের কর্মী এবং ৫০ জন প্রাথমিক শিকককে আমন্ত্রণ জানানো হয়েছে।
মহারাষ্ট্র রাজ্য থেকে দু-জন সঞ্চালককে লালকেল্লার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এছাড়াো রয়েছে কৃষক, নার্স থেকে শুরু করে অনেকে। পুনের অশোক সুদাম ঘুলে, নৈনিতালের দীনেশ চন্দ্র ত্রিপাঠী, উত্তরকাশীর ভারত সিং রাউতেলা নামের কৃষকরা যেমন দিল্লির লালকেল্লায় এসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন, ভাষণ শুনবেন ৫০ জন নার্সও।












Click it and Unblock the Notifications