কোভিড টিকাকরণ থেকে পালাতে নদীতে ঝাঁপ গ্রামবাসীদের, অদ্ভুত দৃশ্য ধরা পড়ল উত্তরপ্রদেশে
কোভিড টিকাকরণ থেকে পালাতে নদীতে ঝাঁপ গ্রামবাসীদের, অদ্ভুত দৃশ্য ধরা পড়ল উত্তরপ্রদেশে
দেশে করোনা ভাইরাস সংক্রমণের পাশাপাশি দেশজুড়ে কোভিড টিকাকরণ কর্মসূচিও শুরু হয়েছে। বিশ্বের মধ্যে ভারত টিকাকরণ কর্মসূচিতে দারুণ কাজ করছে। তবে এখনও এই টিকাকরণ নিয়ে মানুষের মধ্যে সংশয় রয়েছে। আর তারই একটুকরো চিত্র দেখা গেল উত্তরপ্রদেশের বারবাঙ্কিতে। টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা গ্রামে প্রবেশ করতেই গ্রামবাসীরা টিকাকরণ থেকে পালাতে সরযূ নদীতে ঝাঁপ মারেন।

রামনগর তেহসিলের মহকুমা শাসক রাজীব কুমার শুক্লা জানিয়েছেন যে এই ঘটনাটি শনিবার ঘটেছে। এমনকী মহকুমা শাসক টিকাকরণের গুরুত্ব ও সুবিধা বোঝানো এবং গ্রামবাসীদের মন থেকে মিথ্যা ভয় দূর করার চেষ্টার পরও মাত্র ১৪ জনকে টিকাকরণ করানো সম্ভব হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন যে তাঁরা নদীতে ঝাঁপ মারেন কারণ তাঁদেরকে অনেকেই জানিয়েছেন যে এটা ভ্যাকসিন নয়, বিষাক্ত ইঞ্জেকশন। এই ঘটনাটি এমন সময় ঘটেছে যেখানে কোভিড সংক্রমণ দমন করার জন্য টিকাকরণ খুবই গুরুত্বপূর্ণ অথচ ১৮-৪৪ বছর বয়সীদের টিকা নেওয়ার ক্ষেত্রে দেশজুড়ে ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে।
ভারতে নতুন সংক্রমণ হ্রাস পেলেও মৃত্যুর সংখ্যা ক্রমশঃ বাড়ছে। আমরিকা ও ব্রাজিলের পর ৩ লক্ষের বেশি মৃত্যু নিয়ে ভারত তৃতীয় স্থানে রয়েছে। দেশে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার ফলে স্বাস্থ্য পরিষেবার ওপর চাপের সৃ্ষ্টি হচ্ছে। শহরের পর গ্রামীণ ভারতেও এই ভাইরাস সংক্রমণ বাড়ছে। কিন্তু টিকাকরণ নিয়ে অনেকের মধ্যেই এই দ্বিধা-সংশয় থাকার কারণে সরকারের উদ্যোগ থমকে দাঁড়াচ্ছে।
সপ্তাহের শুরুতেই নতুন ২,৪০,৮৪২টি কোভিড কেস নিয়ে ভারতে মোট সংক্রমণের সংখ্যা ২,৬৫,৩০,১৩২-তে পৌঁছেছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৩,৭৪১ জনের মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications