১লা সেপ্টেম্বর থেকে শারীরিক উপস্থিতিতেই চলবে বিচার প্রক্রিয়া, নয়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের
১লা সেপ্টেম্বর থেকে শারীরিক উপস্থিতিতেই চলবে বিচার প্রক্রিয়া, নয়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের
করোনা সঙ্কটের জেরে গত ২৫শে মার্চ থেকে লকডাউন পর্ব শুরু হতেই গোটা বিচার প্রক্রিয়াই অনলাইনে মোডে সারতে থাকে দেশের শীর্ষ আদালত। পরবর্তী আনলক পর্ব শুরু হতেও একাধিক নিষেধাজ্ঞা উঠলেও ভার্চুয়াল মোডেই একাধিক বড়সড় মামলার শুনানি করেন শীর্ষ আদালতের বিচারপতিরা। এবার সিদ্ধান্তেই রদ বদল হতে চলেছে বলে জানা যাচ্ছে। অবশেষে প্রায় ৫ মাস পর ফের শারীরিক উপস্থিতিতেই শীর্ষ আদালতে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে খবর।

ইতিমধ্যেই 'স্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ চালুর ব্যাপারে এদিন নয়া নির্দেশিকা জারি করেন সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল সঞ্জীব এস কালগাঁওকর। আগামী ১লা সেপ্টেম্বরের পর থেকেই পরীক্ষামূলক ভাবে ধীরে ধীরে এই প্রক্রিয়া চালু করা হবে বলে খবর। এদিকে বিগত কয়েক সপ্তাহ ধরেই করোনা মহামারির মাঝেও সারাদেশে নিয়মিত আদালত পরিচালনার পক্ষে সোচ্চার রয়েছেন আইনজীবীদের একটি বড় অংশ।
এদিকে চলতি মাসের শুরুতেই বিচারপতি এনভি রমনার নেতৃত্বে সাত বিচারপতির একটি কমিটি এই বিষয়ে প্রধান বিচারপতি এসএ বোবদের কাছে বেশ কিছু বিষয়ের সুপারিশ করেন বলে জানা যায়। একাধিক বার অ্যাসোসিয়েশনগুলির আবেদন বিবেচনা করার পরেই তারা এই আবেদন জানান। করোনাকালীর পরিস্থিতিতে পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে কি ভাবে শারীরিক উপস্থিতির উপরে বিচার প্রক্রিয়ায় জোর দেওয়া যায় সেই বিষয়েও একাধিক সুপারিশ করতে দেখা যায় তাদের। অবশেষে ভার্চুয়াল জট কেটে করোনা সঙ্কটের মাঝেই ফের পুরনো ছন্দে ফিরতে চলেছে দেশের সর্বোচ্চ ন্যয়ালয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications