সুশান্ত কাণ্ডে রিয়া–মাদক যোগ প্রকাশ্যে আসতেই বৈঠক ডাকল নার্কোটিক্স ব্যুরো
সুশান্ত কাণ্ডে রিয়া–মাদক যোগ প্রকাশ্যে আসতেই বৈঠক ডাকল নার্কোটিক্স ব্যুরো
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বলিউড অভিনেত্রী তথা প্রয়াত অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে মাদক কারবারিদের যোগাযোগের থাকার সম্ভাবনার পর এবার নড়েচড়ে বসল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এনসিবি ডিরেক্টর রাকেশ আস্থানার সঙ্গে এ প্রসঙ্গে বৈঠক হয় অপারেশন টিমের ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রার। প্রসঙ্গত, রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক কারাবারিদের সঙ্গে যোগ থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে যে, আরও একবার এ সংক্রান্ত বৈঠক শুরু হয়ে বুধবার সন্ধ্যা ছ’টা থেকে। জানা গিয়েছে, প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে মাদক কারবারের সঙ্গে তাঁর যোগসূত্র খুঁজে পেয়েছেন ইডি আধিকারিকরা। আর সেই চ্যাট ধরেই এখন শুরু হয়েছে তদন্ত। এ ব্যাপারে ইডি আধিকারিকদের সাহায্য করছেন সিবিআই এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো’র আধিকারিকরা। মুছে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট পুনরুদ্ধার করা হবে এবং রিয়া ও অভিযুক্ত মাদক ডিলার গৌরব আর্যর সঙ্গে কথোপকথন প্রকাশ্যে আনা হবে।
রিয়াকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে এনসিবিকে অপরাধের মামলা নথিভুক্ত করতে হবে। যাচাই ও নথি বিশ্লেষণের পর পরবর্তী পদক্ষেপ কী হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে। সন্ধ্যায় প্রস্তাবিত বৈঠক ব্যুরো দ্বারা ভবিষ্যতের পদক্ষেপের সিদ্ধান্ত নেবে।
ইডির দেওয়া চিঠি অনুসারে, রিয়া মাদক কেনার পাশাপাশি তা সেবনও করতেন। সূত্রের খবর, রিয়া সিবিডি অয়েল নামে একটি মাদক সুশান্তের চা, কফি ও অন্যান্য পানীয়র সঙ্গে মেশাতেন। এই চাঞ্চলকর বিষয় প্রকাশ্যে আসার পর এটা জানা গিয়েছে যে সিবিআই এ ব্যাপারে সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, রাধুঁনি নিরজ, কর্মী দীপেশ সাওয়ান্ত ও ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে জিজ্ঞাসাবাদ করবে। এরা সকলেই রিয়া ও সুশান্তের ঘনিষ্ঠ এবং একসঙ্গে থাকতেন। সিবিআই এঁদের প্রত্যেককে মাদক বিতর্ক নিয়ে প্রশ্ন করবে।












Click it and Unblock the Notifications