কাশ্মীরের এনকাউন্টারে নিকেশ ১ হিজবুল জঙ্গি, আত্মসমর্পণ অপর সন্ত্রাসবাদীর
গোটা দেশ যখন নবরাত্রি থেকে দুর্গাপুজোর আনন্দে গা ভাসিয়েছে, তখন ভূস্বর্গ কাশ্মীর অস্থির সন্ত্রাস নিয়ে। এদিনও কাশ্মীর সীমান্তে মোতায়েন ভারতীয় সেনা এক এনকাউন্টারে নিকেশ করে উপত্যকার দাগী এক হিজবুল জঙ্গিকে।

কাশ্মীরের অবন্তিপোরার নুরপুরায় এদিন সূত্র মারফৎ জঙ্গি থাকার খবর পেয়ে এলাকায় চলে যায় ভারতীয় সেনা। সেখানে জম্মু পুলিশ ও সেনার সম্মিলিত অভিযান শুরু হয়। গোটা এলাকা মুহূ্র্তে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। ধীরে ধীরে এলাকার নির্দিষ্ট একটি অঞ্চলকে চিহ্নিত করে এগিয়ে যায় নিরাপত্তাবাহিনী। তারপরই যৌথবাহিনী ঘিরে ফেলে জঙ্গিদের।
এদিকে এনকাউন্টারে নিকেশ করা হয় উপত্যকার এক দাগি জঙ্গিকে। একথা জানিয়েছে, শ্রীনগরের চিনার কর্পস। জানা গিয়েছে, যে জঙ্গি আত্মসমর্পণ করেছে সে পুলওয়ামার গুলশনপোরার জঙ্গি। গত ২৫ সেপ্টেম্বর থেকে সে ঘর ছাড়া। ওই জঙ্গির কাছ থেকে একটি একে রাইফেল পেয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications