জম্মুর সীমান্তে হেক্সাকপ্টার ড্রোন গুঁড়িয়ে দিল পুলিশ, ৫ কেজির বিস্ফোরক উদ্ধার

আরও একবার বড়সড় নাশকতার ছক স্তব্ধ হল পুলিশি তৎপরতায়। এদিন জম্মু সীমান্তের আখনুরে একটি সন্দেহভাজন ড্রোনকে গুলি করে নামিয়ে দেয় পুলিশ । এরপরই দেখা যায়, গুলির জেরে মুহূ্র্তে গুঁড়িয়ে যায় ড্রোনটি। উদ্ধার হয়েছে ৫ কেজি বিস্ফোরক।

জম্মুর আকাশে ফের ড্রোন

জম্মুর আকাশে ফের ড্রোন

জম্মুর আকাশে ফের একবার ড্রোনের আনাগোনা। কয়েক সপ্তাহ আগে জম্মু বিমানবন্দরে এক ড্রোনের হামলা হয়। ঘটনায় সেভাবে হতাহতের খবর না আসলেও, জানা যায় যে সেখানে হেলিকপ্টার কে টার্গেট করে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনায় ছিল নাশকতাবাদীরা। মুহূর্তে ঘটনার তদন্তে নেমে যায় এনআইএ। এদিকে, সেই তদন্ত চলাকালীন আখনুরে এদিন ফের দেখা যায় ড্রোন।

সীমান্তের কতটা ভিতরে ড্রোন?

সীমান্তের কতটা ভিতরে ড্রোন?

এজিন জম্মু সীমান্তের ভিতর ৮ কিলোমিটার এলাকায় ঢুকে পড়েছিল ড্রোনটি। সেখানে ঢুকতেই পুলিশি তৎপরতায় তা গুলি করে নামিয়ে দেওয়া হয়। এরপরই সেখান থেকে একটি ডিভাইস উদ্ধার করে পুলিশ। ডিভাইসে ৫ কেজির বিস্ফোরক আইইডি পাওয়া যায়। মনে রা হচ্ছে এই ডিভাইস অ্যাসম্বল করেই জঙ্গিরা নাশকতার ছক কষছিল।

 কোন জঙ্গি সংগঠন ঘটনার নেপথ্যে?

কোন জঙ্গি সংগঠন ঘটনার নেপথ্যে?

ঘটনার নেপথ্যে লস্কর ই তৈবার হাত রয়েছে কি না , তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ, ড্রোন ব্যবহার করে এই ধরনের নাশকতা লস্কর বহু দিন ধরেই করে চলার চেষ্টায় রয়েছে। এর আগে কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন যে, ক্রমাগত কাশ্মীরের বুকের জঙ্গি শিবিরগুলি নাশকতার ছক কষে চলেছে ড্রোন প্রযুক্তির হাত ধরে। এরপর এমন ঘটনার জেরে উদ্বেগ এখনই থামছে না বলেইন মনে করা হচ্ছে।

কাশ্মীর জুড়ে তল্লাশি

কাশ্মীর জুড়ে তল্লাশি

এদিকে, গোটা কাশ্মীর জুড়ে প্রবলহারে চলছে তল্লাশি অভিযান। এর আগে জম্মুতে সেনা নিয়ন্ত্রিত বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনার পর থেকে এনআইএর তদন্ত যেমন শুরু হয়েছে, তেমনই ভূস্বর্গের বিভিন্ন জায়গা থেকে এনকাউন্টারের ঘটনাও শোনা যাচ্ছে। চলছে জঙ্গি দমনে নিরাপত্তাবাহিনীর অভিযান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+