নির্বাচনে যদি 'নোটা'র পক্ষে সবচেয়ে বেশি ভোট পড়ে, তাহলে কী করা হবে? এই প্রশ্নে সুপ্রিম কোর্ট নিল বড় পদক্ষেপ
যদি নোটা বেশি ভোট পায়, তাহলে কি হবে, প্রশ্ন করল সুপ্রিম কোর্ট
সামনেই ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট। সেখানে ভোটের ফলাফল কী হতে পারে, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল চিন্তিত। কৌতূহলে রয়েছেন সাধারণ মানুষ। এদিকে, প্রশ্ন উঠছে, যদি নির্বাচনে কোনও একটি কেন্দ্র রাজনৈতিক দল ছাপিয়ে 'নোটা'য় বেশি ভোট পড়ে তাহলে কী করা হতে পারে? জবাব খুঁজতে সুপ্রিম কোর্ট নিল বড় পদক্ষেপ।

নোটা ও সুপ্রিম কোর্ট
একটি নির্বাচণের গণনা প্রক্রিয়া সমাপ্তিকালে যদি সবচেয়ে বেশি ভোট নোটা পায়, তাহলে কি নকুন করে আবার ভোট গ্রহণ করা হবে? এই প্রশ্ন সামনে রেখেই এই সম্পর্কে নির্বাচন কমিশন ও কেন্দ্রের মত জাবতে চাইল সুপ্রিম কোর্ট।

নোটা সংক্রান্ত প্রশ্ন ও রাজনৈতিক দল
সুপ্রিম কোর্টে দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে এই নোটা সংক্রান্ত মামলায় কেন্দ্রের মত জানতে চেয়েছে শীর্ষ আদালত। আবেদনে প্রশ্ন করা হয়, কোনও কেন্দ্রে যদি নোটা বেশি ভোচ পায়, তাহলে সেখানে নতুন করে যে ভোট হবে, তাতে রাজনৈতিক দলের থেকে আসা আগের ভোটের প্রার্থীদের কি ফের প্রার্থী হিসাবেই রাখা হবে? কারণ নোটায় ভোটদান মানেই সেই সমস্ত রাজনৈতিক প্রার্থীদের মানুষ খারিজ করেছেন, এমনটাই বোঝায়। এই নিয়েও আদালতের রায় জানতে চাওয়া হয়েছে।

পিটিশনে প্রার্থীপদ নিয়ে বড় বার্তা
পিটিশনে বলা হয়েছে, অনেক সময় রাজনৈতিক দলগুলি প্রার্থীপদ নিয়ে অগণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করেন। অনেক ক্ষেত্রেই ভোটাররা প্রার্থীদের সঙ্গে সংযোগ খুঁজে পাননা। সেই জায়গা থেকে নোটার গুরুত্ব বেশি।

অপরাধের ইতিহাস যুক্ত প্রার্থীরা
সুপ্রিম কোর্টে দায়ের করা এই আবেদনে বলা হয়েছে, গত কয়েক বঠরে অপরাধমূলক ইতিহাস রয়েছে এমন বহু প্রার্থীর সংখ্যা বাড়ছে। শুধু তাই নয়, তাঁদের জিতে যাওয়ার সম্ভাবনাও বাড়ছে। সেদিক থেকে এই মামলায় সুপ্রিম কোর্ট কোন সিদ্ধান্ত নেয়, সেদিকে তাকিয়ে দেশ।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর











Click it and Unblock the Notifications