করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে দেশে, ফের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাক প্রধানমন্ত্রীর, সামিল হবেন মমতাও

করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে দেশে, ফের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাক প্রধানমন্ত্রীর, সামিল হবেন মমতাও

আনলক ওয়ান শুরু হতেই দেশে করোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ। এই পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে ফের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৬ এবং ১৭ জুন দুদিন তিনি বৈঠক করবে দেশের সব রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে। সেই বৈঠকে সামিল হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ফের বৈঠক ডাকলেন মোদী

ফের বৈঠক ডাকলেন মোদী

আনলক ওয়ান শুরু হতেই করোনা সংক্রমণ বেড়ে চলেছে গোটা দেশে। পরিস্থিতি পর্যালোচনায় ফের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৬ এবং ১৭ জুন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

সামিল হবেন মমতাও

সামিল হবেন মমতাও

করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে রাজ্যে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে করোনা আক্রান্তদের চিকিৎসা নিয়ে নোটিস পাঠিয়েছে। তার উপরে করোনায় মৃতদের দেহ সৎকার নিয়ে বাড়ছে উত্তাপ। এই পরিস্থিতিতে ১৭ জুন প্রধানমন্ত্রীর ডাকে বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জুলাইয়ে চরমে পৌঁছবে সংক্রমণ

জুলাইয়ে চরমে পৌঁছবে সংক্রমণ

জুন মাসের ১৫ তারিখ থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ বিভিন্ন রাজ্যে মারাত্মক আকার নেবে এমনই আশঙ্কার কথা শুনিয়েছে বিশেষজ্ঞরা। জুলাই মাসে তা চরমে পৌঁছবে। এদিকে করোনা সংক্রমণের সংখ্যা কীভাবে বাড়ছে তা নিয়ে এখনও সুনিশ্চিত কোনও কারণ উদ্ধার করতে পারেনি কোনও রাজ্য। সব রাজ্যই দাবি করে চলেছে বাইরে থেকে আসা রোগীদের থেকেই করোনা ছড়াচ্ছে।

গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি

গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি

এখনও দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এমনকী আইসিএম আরও তাই দাবি করেছে। তার পরেও কীভাবে লাগাম ছাড়া হচ্ছে সংক্রমণ। উপসর্গহীন রোগীদের সংখ্যা বাড়ছে। তাই জুলাই মাসে সংক্রমণে সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছে আইসিএমআরের গবেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+