করোনা আবহে জেগে উঠছে ইতিহাসও, মহানন্দার বুকে ভেসে উঠল ৫০০ বছরের প্রাচীন মন্দির

করোনা আবহে জেগে উঠছে ইতিহাসও, মহানন্দার বুকে ভেসে উঠল ৫০০ বছরের প্রাচীন মন্দির

করোনা ভাইরাসের মধ্যে ওডিশায় ঘটেছে এক চাঞ্চল্যকর কাণ্ড। সেখানে মহানন্দা নদীর বুকে জেগে উঠেছে ৫০০ বছরের প্রাচীন মন্দিরের চূড়া। তাই নিয়ে কৌতুহলের শেষ নেই বাসিন্দাদের। কটকের কাছে বিদেশ্বরে মহানন্দা নদীর মধ্যে জেগে ওঠা এই মন্দিরের গবেষণা আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়াকে চিঠি পাঠানো হবে বলে জানা গিয়েছ।

মহানন্দার বুকে প্রাচীণ মন্দির

মহানন্দার বুকে প্রাচীণ মন্দির

করোনা পরিস্থিতিতে প্রকৃতি যেন জেগে উঠেছে। শান্ত পরিবেশ ইতিহাসও জেগে উঠেছে। ওড়িশার কটকের কাছে মহানন্দা নদীর বুকে জেগে উঠেছে ৫০০ বছরের প্রাচীণ মন্দিরের চূড়া। তাই নিয়ে উৎসাহের শেষ নেই এলাকার বাসিন্দাদের। মন্দিরের ৬০ ফুট অংশের অস্তিত্ব মিলেছে।

গবেষকদের দাবি

গবেষকদের দাবি

মহানন্দা নদীর বুকে ৬০ ফুটের এই মন্দির পঞ্চদশ অথবা ষোড়শ শতকের বলে দাবি করেছেন গবেষকরা। যদিও আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার তরফ থেকে এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তবে স্থানীয়রা এই মন্দির দেখতে ভিড় করতে শুরু করেছেন। তাই অবিলম্বে এই মন্দিরের সংরক্ষণ জরুরি বলে মনে করা হচ্ছে।

মহানদীর বুকে ৬৫টি প্রাচীণ মন্দির

মহানদীর বুকে ৬৫টি প্রাচীণ মন্দির

ঐতিহাসিক তথ্য চিত্র তৈরি করতে গিয়েছিলেন অনীল ধীর। তিনি জানিয়েছেন মহানদীর গর্ভে প্রায় ৬৫টি প্রাচীণ মন্দির রয়েছে। তিনি দাবি করেছেন হিরাকুন্দ নদীর বাঁধে অনেক মন্দির রয়েছে। সেকারণে মহানন্দীর নদীর বুকে গবেষণার প্রয়োজন করেছে বলে দাবি করেছেন তিনি।

হিরাকুন্দ জলাধারে ভেঙেছে মন্দির

হিরাকুন্দ জলাধারে ভেঙেছে মন্দির

অনিল ধীর দাবি করেছেন হীরাকুন্দ বাঁধ তৈরির জন্য কম করে হলেও ৫০টি প্রাচীন মন্দিরকে ভেঙে ফেলা হয়েছে। কারণ জলাধার তৈরিতে বাধা তৈরি করছিল এই প্রাচীণ মন্দিরগুলি। তিনি অভিযোগ করেছেন মহানদীর তটে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে সেগুলি নিয়ে আরও গবেষণার প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+